রাম রব কার লড়াইয়ে, অস্তিত্বের টানাপোড়েনে বেজায় অস্বস্তিতে জেলা বিজেপি
দি নিউজ লায়ন; মনোনয়ন জমার দিনেও গোষ্ঠী কোন্দলের জেরে জেরবার শিলিগুড়ি মহকুমার বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়ীর পর এবারে ফাঁসীদেওয়া কেন্দ্র থেকে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিলেন আদি বিজেপির দাবেদারেরা। শুক্রবার মনোনয়নপত্র পেশের সময়তে উশৃংখলতার সঙ্গে বাইক, হুট খোলা জিপের পসরা সাজিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলেও জেলায় দলের ভাঙনের সামনে চূড়ান্ত অপ্রস্তুত হতে হলো শিলিগুড়িতে বিজেপিকে।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে বর্তমানে গেরুয়া বাহিনি সংগঠনের সূচনা লগ্নেই দলের অন্দরে প্রার্থী পদ দেওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি সৃষ্টির হয়েছে। প্রাথী নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তুমুল অসন্তোষের ফলস্বরূপ শিলিগুড়ির ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। অস্বস্তি ব্যক্ত করে দল থেকে সরে পৃথক মঞ্চ গড়ছে আদিপন্থী বিজেপিরা।
ফলে দলের বড় অংশের পুরাতন কর্মীরা ভাঙনের রেখা স্পষ্ট করে দল থেকে সরে গিয়ে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিচ্ছেন তারা। অন্য দলে বর্জিত বিতর্কে জড়িয়ে পড়া নেতাদের বিজেপিতে প্রার্থীপদ দিয়ে তাদের মুখ করে এগোচ্ছে দল বলে ক্ষোভ এই বড় অংশের দলের বিক্ষুব্ধ নেতাদের। শিলিগুড়ির বিজেপি সাংগঠনিক জেলার ক্ষেত্রেও বড়সড় ধস নেমেছে একদিকে শিলিগুড়ির পার্শ্ববর্তী ডামগ্রাম ফুলবাড়ি এলাকার জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি অলোক সেন দল থেকে ইস্তফা দিয়ে নিজে নির্দল থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত সাফ জানিয়ে দিয়েছেন।
ঠিক অন্যদিকে ফাঁসীদেওয়া থেকে আচমকা ডিলা সিববাকে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়ে মনোনয়ন দাখিল করে দলকে প্রকাশ্যে কাঁদা ছুড়ছেন আদি রামের দাবেদারেরা। এদিন মনোনয়নের সময় বিজেপি পতাকা নিয়ে আচমকা ব্যস্ত জেলা নেতৃত্বদের সামনেই রাম রব তুলেই বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর বিরোধী অবস্থান স্পষ্ট করে হাজির হয় গেরুয়া শিবিরে ফাঁসীদেওয়ার বিক্ষুব্ধ আদি দাবেদারেরা।
যাতে রীতিমতো শিলিগুড়ির মহকুমার পরিষদে মনোনয়ন দাখিলের সময়তে অপ্রস্তুত পরিস্থিতির মুখে পড়েন জেলা বিজেপি নেতৃত্বরা।ডিলা সিববা জানান বিজেপির হয়ে আমরা কাজ করেছি কিন্তু প্রার্থী করা হয়েছে দুর্গা মুর্মুকে। যার এলাকায় কোনো গ্রহণযোগ্যতা নেই। সে একবার তৃনমূল থেকে বিজেপিতে এসেছে আবার বিজেপি থেকে তৃনমূলে গিয়ে ফের সুবিধা বুঝে বিজেপিতে এসেছে। তার রাজনৈতিক ভাবমূর্তিই বড় প্রশ্ন চিহ্নের মুখে। এদিকে দেখা যায় একদল রাম নাম করলে ইতস্তত চুপ করে যাচ্ছে অন্য রামপন্থীরা। আদত বিজেপি সেই অস্তিত্বের টানাপোড়েনের মাঝে বেজায় অস্বস্তিতে পড়েন পদ্ম ঝান্ডাধারী বিজেপি।

Post a Comment