বান্দোয়ানে ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে কিভাবে আগুন? চালকের বয়ানে একাধিক অসঙ্গতি - The News Lion

বান্দোয়ানে ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে কিভাবে আগুন? চালকের বয়ানে একাধিক অসঙ্গতি




দি নিউজ লায়ন ; জঙ্গলমহলে ভোটের আগের দিন আচমকা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য। পুলিশ সূত্রে খবর গাড়িচালকদের টানা জেরা করে তার বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে চালকের দাবি সিগারেট খেতে গিয়ে কোন হবে গাড়িতে আগুন লেগেছে যদিও চালকের এত সরলীকৃত দাবি মানতে নারাজ তদন্তকারীরা।


 পুলিশ সূত্রে জানা গিয়েছে বশীভূত হয়ে যাওয়া গাড়ির ফরেনসিক পরীক্ষা হবে ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে সম্ভবত শনিবারে নমুনা সংগ্রহ করবেন তার পরেই কিভাবে অগ্নিকাণ্ড তা পরিষ্কার হবে পুলিশের একটি সূত্রের দাবি সিগারেটের আগুন থেকে নয় বাইরে থেকে কোন রাসায়নিক ঢেলে গাড়িতে আগুন লাগানো হয়েছে যদিও পূর্ণাঙ্গ তদন্তের আগে সরকারিভাবে এ ব্যাপারে কিছু বলতে নারাজ পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত, বান্দোয়ানের গড়ুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সাগা সুপুরুডি গ্রামের ফাঁকা রাস্তার উপর রহস্যজনকভাবে আগুন ধরে যায় একটি গাড়িতে। 


স্থানীয়দের দাবি, গাড়িতে আগুন লাগানো হয়েছে। ভোট কর্মীদের খাবার পৌঁছে ফিরে আসছিল গাড়িটি। চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটকর্মীদের খাবার দিয়ে গাড়িটি ফিরে আসার কথা নয়। মাও অধ্যুষিত ওই এলাকায় ভোরবেলায় ফেরার কথা। এনিয়ে নির্দেশিকা রয়েছে। প্রশ্ন হল নির্দেশিকা থাকা সত্ত্বেও চালক কেন রাতেই গাড়ি নিয়ে ফিরতে গেলেন ? জানা গিয়েছে, চালককে নামিয়ে মারধর করেছে দুই দুষ্কৃতী। বাকি দুই দুষ্কৃতী আগুন ধরিয়ে দিয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস। জেরা করা হচ্ছে চালককে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.