নমিনেশন জমা দিলেন গোসাবা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্কর
দি নিউজ লায়নঃ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা শাসক কার্যালয়ে শুরু হয় নমিনেশনের কাজ।সোমবার দুপুরে ১২৭ গোসাবা(তফশিলি) কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর নমিনেশন ফাইল করতে আসে।এদিন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে মোড়া ছিল।উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু,এস ডি পি ও গোবিন্দ শিকদার সহ বিভিন্ন আধিকারিকরা।
এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্করের সমর্থনে কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকরা আসে।তবে সমস্ত নির্বাচনী নিয়ম কানুন মেনেই নমিনেশন ফাইল করেতে যায় গোসাবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর।এরপর নমিনেশন পত্র পূরণ করে বিকালে জমা দেয়। এবারে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী চিত্র (বরুণ)প্রামানিক,বামফ্রন্টের প্রার্থী অনিল মন্ডল।তবে ২০১১ সালে এবং ২০১৬ সালে এই কেন্দ্রে থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর।এবারে জয়ী হলে তিনি হ হ্যাট্রিক করবেন।

Post a Comment