প্রার্থী পছন্দ না হলে ভাজপার সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি কমিউনিস্ট পার্টি অফ রিভলিউশনারি মারক্সিস্ট-এর
দি নিউজ লায়নঃ বিধানসভা ভোটের আগে পাহাড়ে বিপাকে ভাজপা। প্রার্থী পছন্দ না হলে ভাজপার সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি কমিউনিস্ট পার্টি অফ রিভলিউশনারি মারক্সিস্ট বা সিপিআরএম-এর। 23 মার্চ পর্যন্ত ভাজপাকে চরম সময়সীমা বেঁধে দিয়েছে তারা। এর মধ্যে যদি ভাজপা পাহাড়ে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তাদের বক্তব্য খোলসা না করে তাহলে আলাদা প্রার্থী ঘোষণা করতে পারে সিপিআরএম। সিপিআরএম-এর বক্তব্য, পাহাড়ের তিনটি বিধানসভা আসনে একতরফাভাবে প্রার্থী দিতে পারবে না ভাজপা।
এখানে যে পাঁচটি স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে ভাজপার জোট রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী ঘোষণা করতে হবে। তাদের আরও দাবি পাহাড়ের তিনটি আসনের মধ্যে অন্তত একটি আসনের প্রার্থী হতে হবে এই পাঁচটি স্থানীয় দলের থেকে। যদিও এই দাবি মানতে নারাজ ভাজপা। আগেও এই নিয়ে আলাপ আলোচনা হলেও তাতে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত বেরোয়নি এবার সিপিআরএম সময়সীমা বেঁধে দেওয়ায় স্পষ্টতই চাপে ভাজপা। এখন দেখার পাহাড়ে ভাজপার সঙ্গি বাকি চারটি স্থানীয় দলও একই পথে হাঁটে কিনা।

Post a Comment