এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ শুক্রবার এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ছাত্রের নাম সায়ন মন্ডল(১৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নোনাঘেরী এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে নোনাঘেরী এলাকার বাসিন্দা শিবনাথ মন্ডল।তিনি পেশায় একজন হাইস্কুলের শিক্ষক।তার একমাত্র সন্তান সায়ন মন্ডল।সায়ন মন্ডল ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী।বৃহষ্পতিবার রাতে পরিবাবের অন্যান্য সদস্যরা খাওয়ার জন্য সায়ন মন্ডল কে ডাকলে সে জানায় পরে খাবে। এরপর সে তার নিজের ঘরে বসে অঙ্ক বই নিয়ে অঙ্ক কষতে থাকে।
রাতে খাবার পাশেই ঢাকা দেওয়া ছিল।এরপর সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে বাড়ি পাশে চলে যায়।পরিবারের কেউ খোঁজও করেনি।শুক্রবার সকালে নিজের বাড়ির পিছনে নতুন নির্মীয়মান বাড়ির লোহার রডে সায়ন মন্ডল কে ঝুলতে দেখেন প্রতিবেশীরা।তারাই তার পরিবারের কাছে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী এবং সায়ন মন্ডলের পরিবারের সদস্যরা।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।পাশা পাশি শুক্রবার সকালে আরও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে ঢোলাহাট থানার পুলিশ।মৃত যুবকের নাম সংকর বৈরাগী(২৪)।ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার গুরুদাসপুর গ্রামে।পুলিশ যুবকের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment