তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা - The News Lion

তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা

 


দি নিউজ লায়নঃ     তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো ভাজপা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায়। ওই তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য রাতেই ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওই তৃণমূল কর্মীর ডান পায়ে  গুলি লেগেছে। 


অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মীর নাম বিফল সাহা (৩২)। বুধবার রাতে ওই তৃণমূল কর্মী গাজোল থেকে  রানীগঞ্জ এলাকায় বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে। আহত তৃণমূল কর্মীর অভিযোগ, ভাজপা নেতা অনিল সাহা গোষ্ঠী তার ওপর চাপ দিচ্ছিল।


এদিন রাতে তিনি যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা মুখে মাস্ক পড়ে তার পথ আটকায় এবং তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে। একটি গুলি তার পায়ে লাগে। গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গাজোল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.