মমতার সাফল্য কামনায় হাওড়ায় মা শীতলা মন্দিরে পুজো - The News Lion

মমতার সাফল্য কামনায় হাওড়ায় মা শীতলা মন্দিরে পুজো

 


দি নিউজ লায়ন;   নন্দীগ্রাম সহ গোটা বাংলায় আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনায় বেলুড়ের শীতলা মায়ের মন্দিরে করা হলো বিশেষ পূজা। আয়োজক ছিলেন তৃণমূল নেতা পল্টু বণিক। উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানে শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। 


আমার নির্বাচনের সময়ও এখানে পুজো দিতে এসেছিলাম। ভোগ বিতরণ করা হয়েছিল তখন। কারণ ইনি খুব জাগ্রত দেবী। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হোক। কিন্তু নন্দীগ্রামে কিছু গুন্ডা-বদমাশ ঢুকে অত্যাচার করছে। এটা আমরা মানতে পারব না। তাই মায়ের কাছে আবেদন দিদিকে আবার ফিরিয়ে আনুক। 


এখানে বালি কেন্দ্রে প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায় জিতুন সেটাও চাই। আমরা চাই এই দুর্যোগের সময় বিজেপি নামক অসুর যাতে নোংরামি করতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ থাকবেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন। এখানে যতবার পুজো দিয়েছি ততবারই আমি জিতেছি।  বিজেপির ডাকাতি, গুন্ডামি, মিথ্যে কথা শুনব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.