বড় ফুলের টাকা নেবেন, ছোট ফুলে ভোট দেবেন: অভিষেক
দি নিউজ লায়ন; আজ কেশপুর ও চন্দ্রকোণাতে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন কেশপুরে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঠফাটা রোদ মাথায় নিয়ে যারা এসেছেন, প্রথমে তাদের প্রণাম জানান। তারপর তিনি বলেন, “আবকি বার ২০০ মে হার। আর তৃণমূল কংগ্রেস ২৫০ পার।” বহিরাগতদের বিতাড়িত করতে হবে এই বাংলার মাটি থেকে। বড় ফুলের টাকা নেবেন, ছোট ফুলে ভোট দেবেন। বাংলার প্রতিটা মানুষকে ৫ লক্ষটাকা দিয়ে দিন, তৃণমূল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে না।
আজকাল লোকজন বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে, তুলে নিয়ে গিয়ে পার্টি জয়েন করিয়ে প্রার্থী করে দেবে বলে। ওরা ধমকে আটকে রাখতে চাইছে। গদ্দার একটা হয়। তবে মেদিনীপুর কখনও গদ্দার মীরজাফকে সমর্থন করবে না। যারা ভারছে টাকা দিয়ে ভোট করব, তারা হয়ত যানে না যে নেতা বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় না। আর টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। দিলীপ ঘোষের বাড়ির লোকই স্বাস্থ্যসাথী করেছে। বাড়ির লোকেদেরই বোঝাতে পারছে না তাঁরা।

Post a Comment