মুর্শিদাবাদে আচমকা গঙ্গার দীর্ঘ পাড় জুড়ে ভূমিধস - The News Lion

মুর্শিদাবাদে আচমকা গঙ্গার দীর্ঘ পাড় জুড়ে ভূমিধস

 


দি নিউজ লায়ন;     আচমকা  বিকেল থেকে রঘুনাথগঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গায় ধ্বস নামতে শুরু করায় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। গঙ্গার ধার বরাবর বেশ কয়েকশো মিটার এলাকা ধ্বসে যায়। আশপাশের এলাকায় বড়ো বড়ো ফাটলও দেখা যায়। এলাকায় চলাচলের একটি মূল রাস্তাও ধ্বসে গিয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছে কয়েক হাজার এলাকাবাসী। এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় ফলে আতঙ্কও ছড়ায়। অল্পের জন্য বসতবাড়িগুলো রক্ষা পেয়েছে। 


আতঙ্কে জিনিসপত্র গুটিয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে তারা। রঘুনাথগঞ্জ  প্রশাসনের দাবি, আচমকা এই ভাঙ্গন শুরু হওয়ায়  এলাকা পরিদর্শন করে, জরুরি ভিত্তিতে পাথর ও বালির বস্তা ফেলে ধ্বস রোধ করার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের  গঙ্গার তীরবর্তী বৈকুণ্ঠপুর এলাকায় এই হঠাৎই ভূমি ধ্বস দেখা দিয়েছে । প্রায় ২০০ মিটারের অধিক এলাকা জুড়ে ধ্বস নেমে বড়ো বড়ো ফাটলের সৃষ্টি হয়। ধ্বসের ফলে রঘুনাথগঞ্জ ও আজিমগঞ্জ বাদশাহি রোডের বেশ কয়েক মিটার এলাকা সম্পূর্ণ ধ্বসে যায়।


 ফলে, চরম সমস্যায় পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ। নতুনগঞ্জ, বৈকুন্ঠপুর সহ আশপাশের  এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। স্থানীয়, রাজু সেখ  বলেন, কোনরকমে ঘর নদীর উপর ঝুলছে। এ অবস্থায় কী করে ঘরে থাকব। রাতে ভয়ে ঘরে ঘুমতে পারবোনা এই ভেবে নিজের বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়ি যাচ্ছি। আর কোন উপায় নেই আমাদের কাছে"। স্থানীয় তৃণমূল বিধায়ক আখরুজামান মানুষের সহযোগিতায় এগিয়েে এস  বলেন," হঠাৎই এই দুর্যোগ দেখা দেওয়ায় সকলেই খুব চিন্তিত, তবে পরিস্থিতি সামাল দেয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.