রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা বিজেপি প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায় নাম ঘোষণা হতেই বিক্ষোভ - The News Lion

রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা বিজেপি প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায় নাম ঘোষণা হতেই বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;   নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পর ক্ষোভে ফেটে পড়লেন রানাঘাটের এক দল বিজেপির কর্মী সমর্থক। রানাঘাটে ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ের বাইরে দলীয় পতাকা সঙ্গে নিয়ে সদ্য বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় এর নাম করে "প্রার্থী হিসেবে মানছি না মানবো না" স্লোগান তুলে দীর্ঘসময় বিক্ষোভ দেখান। একই সঙ্গে রাজ্যের নির্বাচনী অবজার্ভার সহদেব শামসকে ঘিরেও দীর্ঘ সময় বিক্ষোভ দেখান বিজেপির একাংশের কর্মী-সমর্থকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.