হাওড়া নদীয়ায় তৃণমূলের প্রচারে বাধা, ছেঁড়া হল দলীয় প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ব্যানার নষ্ট করা হলো দেওয়াল লিখন - The News Lion

হাওড়া নদীয়ায় তৃণমূলের প্রচারে বাধা, ছেঁড়া হল দলীয় প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ব্যানার নষ্ট করা হলো দেওয়াল লিখন

 


দি নিউজ লায়নঃ      তৃণমূল প্রার্থীর প্রচারে বাধা ভাজপার। নদীয়ার শান্তিপুরে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে কাদা লেপে দিল দুষ্কৃতীরা। অন্যদিকে হাওড়ার ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার ফ্লেক্স ছিঁড়ে দিল ভাজপার দুষ্কৃতী বাহিনী। নদীয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাগচীর বাগান এলাকায় তৃণমূল প্রার্থী অজয় দের সমর্থনে দেওয়াল লিখেছিলেন তৃণমূল সমর্থকরা। রবিবার সকালে দেখা যায় সেই দেওয়াল লিখনের ওপর কাদা লেপে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ এবং ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন, শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন এ বিষয়ে।


 তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছে ভাজপার গুন্ডাবাহিনী। শান্তিপুরে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জিতবে বুঝতে পেরে প্রতিহিংসাবশত এই ধরনের কান্ড ঘটিয়েছে তারা। আগামী দিনে শান্তিপুরের মানুষ এর জবাব দেবে। অন্যদিকে, তৃণমূল নেত্রী ও দলীয় প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুরে। অভিযোগ, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী সীতানাথ ঘোষ এবং মমতার পোস্টার ও ব্যানার ছেঁড়া হয় রাতের অন্ধকারে। তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় ভাজপার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ডোমজুড় থানাতেও অভিযোগ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.