মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪ পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে তুলে দিলো জেলা প্রশাসন - The News Lion

মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪ পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে তুলে দিলো জেলা প্রশাসন

 




দি নিউজ লায়নঃ      মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪ পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে তুলে দিলো জেলা প্রশাসন। জখম ৮ জনের পরিবারের হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের সুতির ধলার মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর মর্মন্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি স্করপিওর সঙ্গে যাত্রী বোঝাই ওটের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়। জখম হন ৮ জন। মৃতদের মধ্যে ৪ জন ও বাকিরা জখমদের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর গ্রামে। মৃত্যুর খবর পেয়ে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া।


 জানা গেছে, দ্রুত গতিতে জঙ্গিপুরের দিকে যাওয়া স্করপিও গাড়ির চাকা পাংচার হওয়ার কারণে ডিভাইডার পেরিয়ে জাতীয় সড়কের ফোর লেন ধরে মালদা ফেরত অটোতে গিয়ে ধাক্কা মারে। সঙ্ঘর্ষে মৃত ৪ জনের নাম নিখিল মণ্ডল(৩৮), নিবারণ মণ্ডল (৬০), সুবোধ মণ্ডল (‌৬০)‌ ও জনার্দন মণ্ডল(৫৫)। জখম ৮ জন হলেন সুনীল মণ্ডল, কোকিল মণ্ডল, রূপচাঁদ মণ্ডল, দীপক মণ্ডল, রামচন্দ্র মণ্ডল, অপূর্ব সাহা, লক্ষ্মীকান্ত মণ্ডল, বাবলু মণ্ডল ও রাধু মণ্ডল। জখমদের মধ্যে অপূর্বর বাড়ি সংশ্লিষ্ট থানার কুম্বিরা গ্রামে। বাকিদের বাড়ি সুকদেবপুরেই। জখমদের চিকিৎসা চলছে। সকলেই গরিব পরিবারের। 


মটর, কলাই কাটার কাজে যান মুর্শিদাবাদে। গঙ্গার চরে মটর কাজ করছিলেন ২৪-‌২৫ দিন ধরে। কাজ শেষে করে গত বৃহস্পতিবার একটি অটোতে করে তাঁরা মালদার দিকে আসছিলেন। রাজ্য সরকারের তরফে মৃত পরিবারের হাতে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকার চেক দেওয়া হয় শুক্রবার সন্ধেয়। চেক তুলে দেন কালিয়াচক-‌৩ ব্লকের বিডিও মামুন আখতার-‌সহ অন্যান্য আধিকারিকরা। সংস্লিষ্ট পঞ্চায়েতের প্রধান মাস্তারা খাতুন বলেন, ‘‌আমরা শোকাহত। যতটা সম্ভব পাশে থাকার জন্য আমরা দল মত নির্বিশেষে পাশে রয়েছি।  নির্বাচনের প্রাক্কালে সরকার নিয়ম মেনে যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করছে।’‌ মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে আসেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দনা সরকার। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.