করোনা প্রতিরোধের তৎপরতা জেলা স্বাস্থ্য দপ্তরের
দি নিউজ লায়নঃ করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধে তৎপরতা শুরু করলো হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে সংক্রমণ রোধে টেস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টিকা করনের উপর জোর দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর টিকা প্রদানের কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন জেলায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বর্তমানে প্রায় দৈনিক ১০০০ মানুষকে পরীক্ষা করা হচ্ছে। যার মধ্যে ৭০০ আরটিপিসিআর এবং ৩০০ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর জেলা হাসপাতাল ব্লক হাসপাতাল সহ জেলার ৩০ টি স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও জেলার ১৮০ টি কেন্দ্রে দৈনিক ১৮ হাজার মানুষের টিকাকরণ হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আক্রান্ত ৬৮ জনের মধ্যে সাঁকরাইল ডোমজুড় এলাকায় বেশ কিছু রোগী আছে। যদিও হাওড়া গ্রামীণ জেলায় এখনো পর্যন্ত সংক্রমনের দ্বিতীয় ঢেউ পৌঁছায়নি বলে দাবি স্বাস্থ্য আধিকারিকদের। তবে কলকাতা শহরের লাগোয়া হাওড়া শহর হওয়ায় বাড়তি নজর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর।
করোনা সংক্রমণ সম্পর্কে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান প্রশাসন সতর্ক আছে। সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত পরীক্ষা ছাড়াও টিকা করন করা হচ্ছে। তিনি জানান এখনি এই নিয়ে কোন আতঙ্কের কারণ নেই।

Post a Comment