আনন্দপুরে দলীয় পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ - The News Lion

আনন্দপুরে দলীয় পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ

 


দি নিউজ লায়নঃ   শনিবার প্রথম দফার ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর , আনন্দপুর ও ঘাটালে । রবিবার কেশপুর বিধানসভার আনন্দপুরের ঝাটিয়ারা গ্রামে দলীয় পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।| এদিন কেশপুর , আনন্দপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ।

তিনি ফিরে যেতেই সংঘর্ষ বেধে যায়  বিজেপি ও তৃণমূল কর্মীদের সাথে।

গোয়ালতোড়ের কদমদিহা গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সুশান্ত মাহাতো নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন । তাঁকে কেয়াকোল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 


দাসপুরের ধর্মা এলকায় এদিন দুদলের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন । সবকটি ক্ষেত্রেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ।আগামী ১ লা এপ্রিল কেশপুর  ,চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, ডেবরা,পিংলা,খড়গপুর সদর,নারায়ণগড় ও সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তাই ওই বিধানসভা গুলিতে নির্বাচনের প্রাক্কালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় রুটমার্চ  শুরু করেছে।তবে তৃনমূলের অভিযোগ এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে সুপরিকল্পিত ভাবে বিজেপি বিভিন্ন এলাকায় গিয়ে সন্ত্রাস শুরু করেছে।বিজেপি তৃনমূলের আনা অভিযোগ অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.