পশ্চিমবঙ্গের মতুয়া ভোট টানতে বাংলাদেশ সফরে গিয়ে কি ‘মাস্টারস্ট্রোক’ দিতে চাইছেন মোদী?
দি নিউজ লায়নঃ পশ্চিমবঙ্গের মতুয়া ভোট টানতে বাংলাদেশ সফরে গিয়ে কি ‘মাস্টারস্ট্রোক’ দিতে চাইছেন মোদী? বাংলায় আসন্ন একুশের বিধানসভা নির্বাচনে এবারে ভোট ফ্যাক্টরের নিরিখে অনেকগুলো বিষয় কাজ করছে। যারমধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোটব্যাংক যেমন ফ্যাক্ট্র, তেমনি ফ্যাক্টর আদিবাসী ও তফশিলি ভোটব্যাংক। তবে একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের কাছে সবথেকে বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মতুয়া ভোটব্যাংক। এই মতুয়া ভোটব্যাংক এবার কোন রাজনৈতিক দলের মাথায় হাত রাখবে তার উপরেই বাংলার ভোট ভাগ্য অনেকটাই নির্ভর করবে বলে রাজনৈতিক মহলের ধারনা।
আর মতুয়াদের নিয়ে এমন দোটানার মধ্যেই এবারে বাংলাদেশ সফরে গিয়ে সবথেকে বড়ো মতুয়া তাস খেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২৬ মার্চ ঢাকা সফরে গিয়ে পরের দিন, অর্থাৎ ২৭ তারিখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি দেখতে যাওয়ার কথা মোদীর। আর মোদির এই সফরেই রয়েছে মোদির মতুয়া অঙ্ক। সূত্রের দাবি, এই একই সফরে গোপালগঞ্জের ওড়াকান্দি ঘুরে আসতে চান প্রধানমন্ত্রী। ১৮১২ (মতান্তরে ১৮১১) সালে ১১ মার্চ ওড়াকান্দিতে জন্ম মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের। তাঁর বাণী ও নির্দেশাবলি গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল তাঁর যে পুত্র গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে, তাঁরও জন্মস্থান ওড়াকান্দি। প্রত্যন্ত এই গ্রামে একটি মন্দির রয়েছে, যা মতুয়া সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ মর্যাদার তীর্থস্থান হিসেবে গণ্য হয়। প্রধানমন্ত্রী সেখানে গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদকে প্রণাম করে এলে পশ্চিমবঙ্গের মতুয়া-ভোট টানা বিজেপির পক্ষে সহজ হবে বলে মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
তবে রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে মতুয়া ভোটারদের মন জয় করার লক্ষ্যে ওড়াকান্দিতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মোদির। মূলত মতুয়া সম্প্রদায়ের প্রবক্তা হরিচাদ ঠাকুরের জন্ম বংলাদেশের গোপালগঞ্জের ওড়াকন্দিতে। তার ছেলে গুরুচাদ ঠাকুরের জন্মও সেখানে। প্রত্যন্ত ওড়াকান্দিতে রয়েছে মতুয়াদের একটি মন্দির। এই মন্দিরটি সারা বিশ্বের মতুয়া সম্প্রদায়ের কছে পীঠস্থান হিসাবেই পরিচিত। সেই পীঠস্থানে গিয়েই বাংলার মতুয়াদের মন জয় করার তাস খেলতে পারেন মোদি। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। জানা গিয়েছে, মোদির এই বাংলদেশ সফরে সঙ্গে থাকতে পারেন বনগাঁর বিজেপি সাংসদ তথা ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর।

Post a Comment