এবারে অভিনেতা অভিনেত্রীদের রাজনৈতিক পাঠ দিলো তৃণমূল
দি নিউজ লায়নঃ একুশের নির্বাচনে এবার বিরোধীদের টক্কর দিতে কোমর বেঁধে ময়দানে নামছে রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারে তার টলিউড থেকে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তৃণমূলে নাম লিখিয়েছেন তাদের জন্য রীতিমতো প্রশিক্ষণ শিবির খুলে রাজনীতির পাঠের ব্যাবস্থা করলেন। অভিনেতা কিংবা অভিনেত্রী হিসাবে তাঁরা যথেষ্ট দক্ষ এবং কৌশলী। তাই বলে রাজনীতির মাঠে তারা নতুন। আর সেই কারনেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া টলিউডের অভিনেতা অভিনেত্রীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস।
বুধবার এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন রাজ চক্রবর্তী, মানালি দে, রনিত দাস, সৌরভ দাস, শ্রীতম ভট্টচার্য, সৌপ্তিক চক্রবর্তী, লাবলি মৈত্র, সুদেষ্ণা রায়, পিয়া সেনগুপ্ত সহ একঝাক সেলেবরা। প্রায় দেড়ঘন্টা ধরে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের রাজনৈতিক ক্লাস করানো হয়। শিক্ষা দেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন এই পাঠ সভায় উপস্থিত থাকা অভিনেতা ও অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি বই। যে বইতে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ ও নানা প্রকল্প সম্পর্কে বিস্তারীত তথ্য লেখা রয়েছে।
এই প্রশিক্ষণ শিবিরে তৃণমূলে যোগ দেওয়া অভিনেতা অভিনেত্রীদের শেখানো হয়েছে, রাজনীতির ময়দানে কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়, তবে চিন্তাধারা বা মতাদর্শকে আক্রমণ করা যেতে পারে। শেখানো হয়েছে, তাঁরা যেকথাই বলবেন, তা যেন বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বাংলার চিরাচরিত কৃষ্টি ও সংস্কৃতির কথা মাথায় রেখে কথা বলতে হবে। তৃণমূলে সরকারে থাকাকালীন কী কাজ করছে? কোন প্রকল্পে শিরোপা পেয়েছে? তা বেশি করে প্রচার করতে হবে। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার, তাঁদের কথা শোনার ও বোঝার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাদের।
এদিন প্রশিক্ষণ শেষে রাজ চক্রবর্তী বলেন, মূলত এই প্রশিক্ষণ শিবিরে বাংলার উন্নয়নের কথা বলা হয়েছে। বাংলার মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগ সেকথা আমরা সবাই জানি। তবে সেটাকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেব, সেটা শেখানো হয়েছে। অভিনেত্রী রনিতা দাস বলেন, ''আমরা সবাই দিদির পাশে ছিলাম। ২০১১ থেকে প্রত্যেকটা উন্নয়ন দেখেছি। তবে প্রত্যেকটা প্রকল্প নিয়ে বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেগুলিই বিস্তারিত জানলাম।
Post a Comment