মমতার আরোগ্য কামনায় তারাপীঠ থেকে তারকেশ্বর দিনভর পুজোপাঠ যজ্ঞ
দি নিউজ লায়নঃ মমতার দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন জেলায় যজ্ঞ তৃণমূল কর্মীদের শামিল হলেন না এলাকার সাধারণ মানুষ। তারাপীঠ থেকে তারকেশ্বর সর্বত্র মমতার মঙ্গল কামনায় বৃহস্পতিবার দিনভর জন্য পুজোপাঠ। বৃহস্পতিবার সকাল থেকে তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করে তৃণমূল। উপস্থিত ছিলেন হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী অশোক চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুজোর শেষে প্রার্থী অশোক চট্টোপাধ্যায় জানান, বৃহস্পতিবার নন্দীগ্রামে যেভাবে মমতার ওপর হামলা করা হয়েছে তা নজিরবিহীন।
তারা মায়ের আশীর্বাদে দিদি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বাংলায় ২০০ আসন পাবে ও দ্রুত মমতা সুস্থ হয়ে আগের মতো নির্বাচনী প্রচার করতে পারেন এই কামনা নিয়ে মহা যজ্ঞের আয়োজন করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তারাপীঠকে যে উন্নয়নের ডালি দিয়ে সাজিয়ে দিয়েছে তাতে বীরভূম বাসী থেকে শুরু করে তারাপীঠে আগত পর্যটকরাও প্রশংসা করে। তারাপীঠের মত একই ছবি তারকেশ্বরে। মমতার দ্রুত আরোগ্য কামনায় শিবরাত্রির দিন তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রামেন্দু সিংহ রায়।
দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তারকেশ্বর মন্দিরের পুজো নিয়ে তিনি বলেন, দলনেত্রীর আরোগ্য কামনায় তারকেশ্বর মন্দিরে পুজো দিলাম। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মমতার আরোগ্য কামনায় পুজোপাঠ করেন তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার সকালে মমতার দ্রুত আরোগ্য কামনায় পুজো দেন মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে তিনি মহিষাদলের গোপাল জিউ মন্দিরে যান। তার দাবি বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।বলেন হাজার চেষ্টা করলেও মমতা আর তৃণমূলকে এই ভাবে বিজেপি রুখতে পারবেনা।

Post a Comment