নির্বাচনের আগেই প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হল ভাঙরে
দি নিউজ লায়নঃ নির্বাচনের আগেই প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হল ভাঙরে.। ভাঙরের কাশিপুর থানার তারাদিয়া গ্রামের মাঠ পাড়া থেকে 175 পিস তাজা বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ সেই বোমা উদ্ধার করে ডি এস পি ক্রাইম তমাল সরকার ও কাশিপুর থানার ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে পুলিশ। খবর দেয়া হয় বম স্কোয়াড কে। তারাই ঘটনাস্থলে এসে বোমগুলো নিষ্ক্রিয় করে.
নির্বাচনের আগে কে বা কারা বাস বাগানের মধ্যে পুকুরপাড়ে বোমাগুলো রেখেছে সেটা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। এই বোমাগুলো বড় বড় কৌটোর ভেতরে রাখা ছিল. বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাজনৈতিক উত্তেজনার জন্যই বোমা মজুদ করা হয়েছিল.প্রসঙ্গত, এর আগে ভাঙর থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছিল. এদিন ডি এস পি ক্রাইম তমাল সরকার বলেন,এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা পুলিশ দেখছে, কয়েক জনের নাম পাওয়া গিয়েছে. খতিয়ে দেখা হচ্ছে.

Post a Comment