জামতাড়ার সাইবার ক্রাইমের অপরাধে গ্রেপ্তার ৪ যুবক
দি নিউজ লায়নঃ মাস দেড়েক ধরে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ৫৪ফুট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতো চার যুবক। ঝাড়খন্ডের জামতারা এলাকার এই চার যুবক কোনোরকম আই. ডি প্রমান ছাড়াই ঐ ঘর ভাড়া নিয়ে থাকছিল। এরই মধ্যে গত ডিসেম্বর মাসে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলা নিয়ে তদন্তে কিভাবে আরো গতি আনা যায় তা নিয়ে আলোচনা চলছিল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম শাখার অফিসাররা।
এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ৫৪ফুট এলাকায় একটি বাড়ীতে আচমকা হানা দেয়, তল্লাশি চালিয়ে রোহিত মন্ডল, সঞ্জয় মন্ডল, সীতারাম মন্ডল ও রাজেশ মন্ডলকে গ্রেপ্তার করে, এদের বয়স ২৬থেকে ৩০বছরের মধ্যে। ধৃতদের কাছ থেকে পুলিশ ১৫টি মোবাইল ও বেশ কিছু সিম উদ্ধার করেছে, সূত্রমাফিক জানা গেছে কিছু টাকাও উদ্ধার করেছে পুলিশ। তদন্তের জেরার মুখে অভিযুক্তরা স্বীকার করেছে সব দোষ, মূলতঃ জম্মু কাশ্মীর আসাম এইসব এলাকার মানুষদের টিম ভিউযার সিস্টেমের অত্যাধুনিক মানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই অপরাধ সংগঠিত করতো। পুলিশ ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতিকে আরো বাড়াতে চাইছে।

Post a Comment