তালডাঙ্গা বুথে নাতির কোলে চেপে ভোট দিলেন ১৩০ বছর বয়সী খুশিরন ভাঙ্গি - The News Lion

তালডাঙ্গা বুথে নাতির কোলে চেপে ভোট দিলেন ১৩০ বছর বয়সী খুশিরন ভাঙ্গি

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে শনিবার গড়বেতা  বিধানসভা কেন্দ্রের অধীন গড়বেতা এক নম্বর ব্লকের   খড়কুশমা এলাকার ২১৩ নম্বর বুথে নাতি মোশারফ খানের কোলে চেপে  শনিবার ভোট দিলেন ১৩০ বছর বয়সী খুশিরন  ভাঙ্গি। তিনি তার নাতির কোলে চেপে হাসি মুখে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে নিজেই ই ভি এম মেশিনে সুইচ টিপে ভোট দেন।


ভোট দেওয়ার পর তিনি ভোট কেন্দ্রের বাইরে এসে  বলেন আমি মমতা  বন্দোপাধ্যায় কে ফের মুখ্যমন্ত্রী দেখার জন্য এই বয়সে ও ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছি। তিনি মুখ্যমন্ত্রী র মঙ্গল  কামনা ও করেন।তাই প্রবীণ ওই মানুষটি ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য তাকে দেখতে বহু মানুষ ওই ভোট কেন্দ্রের সামনে ভিড় জমায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.