ভোট মিটতেই গ্রেফতার ছত্রধর - The News Lion

ভোট মিটতেই গ্রেফতার ছত্রধর

 


দি নিউজ লায়ন;  ভোট মিটতেই গ্রেফতার ছত্রধর। তাকে গ্রেফতার করল এনআইএ। শনিবার দীর্ঘ ১১ বছর পর ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তারপরই রবিবার ভোরে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেন এনআইএ-র অফিসাররা। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ।


 গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে এক কনস্টেবল আহত হন। ছত্রধরের স্ত্রী অ্যারেস্ট মেমো প্রত্যাখ্যান করেন বলে দাবি এনআইএ-র। লালগড়ে ছত্রধরের বাড়িতে যায় জাতীয় তদন্তকারী সংস্থার ৪০ জনের দল। সেখান থেকেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে। এদিনই তাঁকে আদালতে তোলা হবে।


উল্লেখ্য, ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে একাধিকবার তলব করা হয়। ১৬, ১৮ এবং ২২ মার্চ তাঁকে NIA-এর পক্ষ থেকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু অভিযোগ বারবার বলার পরও তিনি হাজিরা দেননি। প্রথমে অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। তারপর ভোটের কাজে ব্যস্ততার অজুহাত দেখান ছত্রধর। বারবার বলা সত্ত্বেও উপস্থিত না হওয়ায় আদালতের নির্দেশ মতো রবিবার সকালে লালগড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.