হাইকোর্টের রায়ে পেয়ে সরকারি কাজে নেমে বিজেপির বাঁধার মুখে পড়লো পুলিশ - The News Lion

হাইকোর্টের রায়ে পেয়ে সরকারি কাজে নেমে বিজেপির বাঁধার মুখে পড়লো পুলিশ

 


দি নিউজ লায়নঃ      হাইকোর্টের রায়ে পেয়ে সরকারি কাজে নেমে বিজেপির বাঁধার মুখে পড়লো পুলিশ। আইনলঙ্ঘন করে পূর্ত দপ্তরের জমিতে জবরদখলদারদের মদতে দাঁড়ালো বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়ি এসএফ রোডে হাইকোর্টের নির্দেশে পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে সরকারী জমিতে থাকা অবৈধ দোকান উচ্ছেদে নামে পুলিশ। 


এই এলাকায় মুখ্য সড়ক লাগোয়া পূর্ত দপ্তরের জমিতে সম্পূর্ণ বেআইনি ভাবে ছয়টি দোকান ও স্থায়ী পাকা ক্লাব গড়ে উঠেছে। তাদের একাধিকবার পূর্ত দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয়। তবে পূর্ত দপ্তরের দেওয়া একাধিক নোটিশের পরও দোকান সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কর্ণপাত করেননি জবর দখলদাররা।পাল্টা টিনের ছাউনি দিয়ে পরপর একাধিক স্থায়ী পাকা নির্মাণ গড়ে তোলা হয়। 


বিষয়টি নিয়ে পূর্ত দপ্তর হাইকোর্টের দ্বারস্থ হয়, সম্প্রতি হাইকোর্ট মুখ্য সড়ক লাগোয়া ওই এলাকার থাকা সমস্ত অবৈধ নির্মাণ সত্ত্বর সরানোর নির্দেশ দেয়। হাইকোর্টে নির্দেশে এদিন শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী বুলডোজার নিয়ে দোকানগুলি সরিয়ে ফেলার উদ্যোগ নেয়। সেসময় বিজেপি সমর্থিত আইনজীবী অখিল বিশ্বাস এলাকায় গিয়ে সরকারি কাজে বাধা দিতে লাগেন। 


তিনি বিজেপির পদস্ত নেতা। ব্যবসায়িদের কাছে গিয়ে তিনি উষ্কানীমূলক মন্তব্য করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেন।তার উস্কানিতে ব্যবসায়ীরা পুলিশের কাজে বাধা দিতে লাগে। ঘটনায় দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।ছয়টি দোকান ও একটি অবৈধ ক্লাবের নির্মাণ উচ্ছেদ করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.