তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি উন্নয়নের তালিকা নিয়ে যেতে হবে, নির্বাচনকে হালকা ভাবে নেওয়া যাবে না, বিমান বন্দ্যোপাধ্যায় - The News Lion

তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি উন্নয়নের তালিকা নিয়ে যেতে হবে, নির্বাচনকে হালকা ভাবে নেওয়া যাবে না, বিমান বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ         তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি উন্নয়নের তালিকা নিয়ে যেতে হবে। নির্বাচনকে হালকা ভাবে নেওয়া যাবে না। বৃহস্পতিবার বারুইপুরের রবীন্দ্রভবনে শহর তৃণমূলের সন্মেলনে মন্তব‍্য বারইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। এদিনের এই সন্মেলনে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা,বারুইপুর পুরসভার প্রশাসক শক্তি রায় চৌধুরী,গৌতম দাস সহ বিদায়ি কাউন্সিলররা।


এদিনের সন্মেলনে ১৭টি ওয়ার্ড এর মধ্যে অধিকাংশ কর্মীদের থেকে বিমান বাবু জানতে চান কার কি সমস্যা হয়েছে। এদিনের সন্মেলন থেকে বিধায়ক বিমান বন্দোপাধ্যায় কে পুনরায় বিপুল ভোটে জেতানোর জন্য কর্মীদের কাছে আহ্বান জানানো হয়। 


 এদিনের কর্মীসভায় বিমানবাবু সতর্ক করে দেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে নানাভাবে তৃণমূল কর্মীদের প্ররোচিত করার চেষ্টা করা হবে কেউ এই ফাঁদে যেন পা না দেন। ঠান্ডা মাথায় ভোট পরিচালনা করতে হবে কোনো অবস্থাতেই বুথ ছেড়ে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হচ্ছে অত্যন্ত সতর্ক থাকতে হবে ভোট গ্রহণের পর যতক্ষণ না এভিএম স্ট্রং রুমে না ঢুকছে ততক্ষণ চূড়ান্ত সতর্ক থাকতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.