বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট চেয়ে তাকে আশীর্বাদ করার আহ্বান জানান শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো - The News Lion

বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট চেয়ে তাকে আশীর্বাদ করার আহ্বান জানান শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো তার নির্বাচনী এলাকা গড়বেতা তিন নম্বর ব্লকের গুইয়াদহ, আঁধারনয়ন ও উড়াসাই এলাকায় নির্বাচনী প্রচারে যান শ্রীকান্ত মাহাতো। তিনি প্রচার করার সময় গ্রামগুলিতে  মানুষের ভিড়  জনসমুদ্রে পরিণত হয়। তিনি ওই এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আশীর্বাদ নেন। গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি তাদের বলেন আপনারা আপনাদের বাড়ির ছেলে হিসেবে আমাকে আশীর্বাদ করুন। আমি আপনাদের পাশে আগেও যেমন ছিলাম আগামী দিনেও তেমন থাকবো। গ্রামবাসীরা শ্রীকান্ত মাহাতোকে কাছে পেয়ে খুব খুশি। দলীয় কর্মীদের মনে ছিল উৎসাহ উদ্দীপনা। মায়েরা শঙ্খ ধ্বনি করে মাথায় ফুল ছড়িয়ে তাকে বরণ করে নেয় এবং গুরুজনরা তার মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করেন। 


এভাবেই বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি ভোট চেয়ে তাকে আশীর্বাদ করার আহ্বান জানান। যেভাবে শুক্রবার মানুষের ঢল নেমেছিল তা দেখে খুশি শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন গ্রামবাসীরা আমাকে  তাদের বাড়ির ছেলের মতো ভালবাসেন। তাই আমি প্রচার করতে এসেছি শুনে এতো মানুষের সমাগম হয়েছে। তিনি বলেন আমি কেউ নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী। জোড়া ফুলে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেওয়া। আমি নির্বাচিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার  গড়তে  সুবিধা হবে। তাই আপনাদের কাছে জোড়া ফুলে ভোট দিয়ে বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য আমাকে আশীর্বাদ করবেন । সেই সঙ্গে তিনি বলেন যার হাতে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের রক্ত এখনো লেগে রয়েছ, যার আমলে গড়বেতার মাটি খুড়লে মানুষের হাড়গোড় উদ্ধার হতো সেই সিপিএম নেতা সুশান্ত ঘোষ কে সিপিএম শালবনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে ।


তাই তিনি দলীয় কর্মীদের বলেন ভয় পাবেন না ভয় করবেন না। কারণ তৃণমূল কংগ্রেস কারো কাছে মাথা নত করে না মাথা উঁচু করে সব সময় চলে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে রয়েছে। তাই দলীয় কর্মীদের তিনি বলেন দোসরা মে ভোট গননার পর বাংলা থেকে যেমন বিজেপি বিদায় নিবে, তেমনি সিপিএম কেউ আর খুঁজে পাওয়া যাবে না ।সেইসঙ্গে শ্রীকান্ত মাহাতো বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি যারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা বাংলা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে। তাই বহিরাগত বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য তিনি আহ্বান জানান এবং তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে এর আগে দু'বার নির্বাচিত করেছেন। আমি কি কাজ করেছি তা আপনারা ভাল করে জানেন। তাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাকে  জোড়া ফুলে ভোট দিয়ে তৃতীয় বার নির্বাচিত করবেন। আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.