মাঠে গিয়ে নির্বাচনী প্রচার করছেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী উত্তরা সিংহ হাজরা
দি নিউজ লায়নঃ বেনাচাপড়া ৭নং অঞ্চলের মায়তা মাঠে গিয়ে ভোট প্রচার করলেন গড়বেতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা। পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরার সিংহ হাজরা বাড়ি বাড়ি প্রচার এর পাশাপাশি মাঠে গিয়ে আলুচাষিদের কাছে ও মাঠে কাজ করতে থাকা শ্রমিকদের কাছে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভোট প্রচার করেন ।প্রচন্ড রোদ কে উপেক্ষা করেও তিনি গড়বেতার মায়তা এলাকার মাঠে মাঠে গিয়ে নির্বাচনী প্রচার করেন ।তাকে কাছে পেয়ে খুশি আলুচাষি সহ মাঠে কাজ করতে থাকা শ্রমিকরা। উত্তরাসিংহ হাজরা বলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কৃষকদের পাশে রয়েছে, শ্রমিকদের পাশে রয়েছে ।
কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী সরকার তাই কৃষক বিরোধী কৃষি বিল পাস করেছে। যে কৃষি বিল কৃষকের ক্ষতি করবে ।সেই কৃষিবিল বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকরা আন্দোলন করছে। কিন্তু তাদের আন্দোলন কে কোন গুরুত্ব না দিয়ে বিজেপি নেতারা বাংলায় এসে কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে । তাই তিনি আলুচাষিদের পাশাপাশি সমস্ত শ্রমিকদের কাছে অনুরোধ করেন আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। আগামী ২৭ শে মার্চ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে আপনারা আশীর্বাদ করবেন।
আমি আপনাদের পাশে আছি আগামী দিনেও থাকবো। গড়বেতার উন্নয়নে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করব। তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং সন্ত্রাস সৃষ্টি সিপিএমকে পরাস্ত করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন যারা ছোট আঙারিয়া গণহত্যার ঘটনা ঘটিয়েছিল, যারা বেনাচাপড়া কঙ্কাল কান্ডের ঘটনা ঘটিয়েছিল, যারা নেতাই গণহত্যার ঘটনা ঘটিয়েছিল ,নন্দীগ্রাম গণহত্যার ঘটনা ঘটিয়েছিল, নন্দীগ্রাম গণ হত্যাকান্ডে অভিযুক্ত তপন ঘোষ কে সিপিএম গড়বেতা কেন্দ্রে প্রার্থী করেছে। যার ফলে রাজনৈতিক মহলে একটা অস্থিরতা দেখা দিয়েছে ।তাই তিনি সিপিএম প্রার্থী কে এবং বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

Post a Comment