পোষা খরগোশকে কুকুর কামড়ে দেওয়ায় কুকুরকে মেরে ফেলার অভিযোগ
দি নিউজ লায়নঃ পোষা খরগোশ রাস্তায় বেরোনোর ফলে, কামড়ে দিলো রাস্তার কুকুর, বদলা নিতে খরগোশ মালিক লোহার রড দিয়ে মেরে ফেললো কুকুরের বাচ্চাকে। এই ভাবে কুকুরের বাচ্চাকে লোহার রড দিয়ে নিশংস ভাবে পিটিয়ে মাড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরে। অভিযোগ বুধবার রাতে শান্তিপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাঙ্গি পাড়া এলাকায় অমিত দত্ত নামে একযুবক রাস্তায় ঘুরে বেড়ানো একটি কুকুরের বাচ্চাকে লোহার রড দিয়ে নিশংস ভাবে পিটিয়ে মেরে ফেলে।
ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ জনেরা প্রতিবাদ করলে উল্টো হুমকি, এবং তার স্ত্রীর শ্লীলতাহানীর মিথ্যা অভিযোগ করে শান্তিপুর থানায়, এমনটাই জানা যায় এলাকাবাসী কাছ থেকে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুরের বেশকিছু পশুপ্রেমী ও সমাজসেবী সংগঠনের সদস্যরা, তারাও প্রতিবাদ করলে তাদের কেউ হুমকি দেয় বলে অভিযোগ এর পরেই গর্জে ওঠে সমস্ত শান্তিপুরের পশুপ্রেমী মহল।
দীর্ঘদিন খাঁচায় আটকে চারটি খরগোশ পোষা আইনবিরুদ্ধ কিনা সে বিষয়টিবনদপ্তর এর উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকার তরফ থেকে একটি মার্চ পিটিশন করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তারা। এবিষয়ে ক্ষোভে ফেটে পড়া পশুপ্রেমীরা জানান, পুরো বিষয়টি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর সাথে আলোচনা করা হয় তিনি পুরো ঘটনার তদন্ত করবেন বলে জানান। ও নিঃসংশ ভাবে হত্যা কারী অভিযুক্তকে গ্রেপ্তার করবেন। ঘটনাকে কেন্দ্র করে রাতে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।

Post a Comment