মাঠে লাঙ্গল চালিয়ে , চাষীদের সাথে আলু কুড়িয়ে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী শ্যামল সাঁতরা - The News Lion

মাঠে লাঙ্গল চালিয়ে , চাষীদের সাথে আলু কুড়িয়ে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী শ্যামল সাঁতরা

 


দি নিউজ লায়নঃ      তিনি চাষীর ছেলে । জন্মে বেড়ে ওঠা একেবারে ছাপোষা দরিদ্র কৃষক পরিবারে । তাই ছোট থেকেই পড়াশোনার ফাঁকে পরিবারের বড়দের সঙ্গে কখনো মাঠে গিয়ে লাঙ্গল ধরতে হয়েছে আবার কখনো মাঠে রুইতে হয়েছে ধানের চারা । আলু তোলার অভ্যেসও মিশে আছে রক্তের সাথে । বড় হয়ে পড়াশোনায় সফল হয়ে প্রথমে হাইস্কুলের শিক্ষক ও পরে অধ্যাপকের চাকরী মিলেছে । ভোটে জিতে মন্ত্রীও হয়েছেন । 


কিন্তু অতীতের সেই দিনগুলির কথা ভূলতে চাননা রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্র মন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা । তাই নিজের বিধানসভা এলাকায় কৃষকদের মধ্যে রাজ্যে গত দশ বছরে তৃনমূল সরকারের সাফল্যের খতিয়ান হিসাবে রিপোর্ট কার্ড বিতরণ করার ফাঁকে ঝালিয়ে নিলেন নিজের পুরানো অভ্যাস । আজ বাঁকুড়ার কোতুলপুর ব্লকের রঘুমন্ডলসায়ের গ্রামে রিপোর্ট কার্ড বিতরণ কর্মসূচীতে গিয়ে আলুর জমিতে নেমে পড়লেন মন্ত্রী শ্যামল সাঁতরা । 


জমিতে কর্মরত চাষীদের কাছে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরার মাঝেই তাঁদের সাথে মিশে নিজে হাতে লাঙ্গল চালালেন । ঝুড়ি হাতে মাঠ থেকে তুললেন আলুও । মন্ত্রী মশাইকে এত সাবলীল ভাবে মাঠে কাজ করতে দেখে ভিড় জমালেন স্থানীয় কৃষকরাও । সকলে এক বাক্যে মানলেন অভ্যাস না থাকলে এমন চড়া রোদে লাঙ্গল চালানো বা আলু তোলার কাজ করা মোটেই সহজ কাজ নয় । পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, অতীতকে ভূলে গেলে বর্তমানকে অস্বীকার করা হয় । আমি অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারের সন্তান । পড়াশোনার ফাঁকে মাঠে কাজ করতে করতেই বড় হয়েছি । আজ মন্ত্রী হলেও সেকথা ভূলব কি করে ?

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.