দাঁতনে বিজেপি ও বাম কংগ্রেস জোটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানালেন বিক্রম প্রধান
দি নিউজ লায়নঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা এলাকার অন্তর্গত দাঁতন দুই ব্লকের পরোলদা অঞ্চলের বাঁশিচক এলাকায় দাঁতনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান এর সমর্থনে এক কর্মী সভার আয়োজন করা হয়।ওই কর্মী সভায় তৃনমুল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বৃন্দ বক্তব্য রাখেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান তার ভাষণে বলেন২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক হিসাবে কিকি উন্নয়ন মূলক কাজ করেছেন তা দাঁতন বিধানসভা এলাকার মানুষ ভালো ভাবে জানেন।
বিক্রম প্রধান বলেন বিজেপি বাংলায় ক্ষমতা দখলের জন্য গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা কে বাংলায় নিয়ে এসেছে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে আসছেন।কারণ সারা দেশের মধ্যে প্রতিবাদী নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে আটকাতে বিজেপি বিভিন্ন চক্রান্ত শুরু করেছে।তবে বিজেপির উদ্দেশ্য কোন দিন সফল হবে না।বিজেপি অসভ্য মিথ্যাবাদী একটি রাজনৈতিক দল।তাই বিজেপিকে বাংলা থেকে হটানোর জন্য সকল কে এক হয়ে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন।
সেই উন্নয়ন ও শান্তিকে অব্যাহত রাখতে হবে।গরীব মানুষের দরকার মমতার সরকার।তাই মমতা কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য তিনি বিজেপি ও বাম কংগ্রেসের জোট কে একটি ও ভোট না দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।সেই সঙ্গে তিনি বলেন বাংলা জুড়ে বিজেপি তৃনমূলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করছে,তার জবাব তিনি ই ভি এম মেশিনে দেওয়ার জন্য আবেদন করেন।দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলির কথা তুলে ধরে প্রচার করার নির্দেশ দেন।

Post a Comment