কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আত্মঘাতী যুবক
দি নিউজ লায়নঃ শুক্রবার রাতে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক।মৃত যুবকের নাম নাম জয়দেব হালদার(১৮)।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারীঘাটা অঞ্চলের দুমকি পূর্বপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুমকি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক জয়দেব হালদার গত তিন চার দিন ধরে মন মরা হয়ে খাওয়া দাওয়া ঠিক মতন করছিল না এমনি অভিযোগ।
শুক্রবার রাতে ঘরের মধ্যে হেড ফোন কানে দিয়ে মোবাইলে গান শুনছিল।এরপর সে ঘরের মধ্যেই গলায় দড়ি দেয় অভিযোগ।স্থানীয় মানুষজন ঝুলন্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।খবর ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment