ছোট মাঠ ও ভরবে তো? পুরুলিয়ায় মোদীর সভার আগে চিন্তায় ভাজপা - The News Lion

ছোট মাঠ ও ভরবে তো? পুরুলিয়ায় মোদীর সভার আগে চিন্তায় ভাজপা

 


দি নিউজ লায়নঃ     অমিত শাহ জে পি নাড্ডা থেকে রাজনাথ যোগী আদিত্যনাথ-দিল্লি উত্তরপ্রদেশ থেকে হাইপ্রোফাইল ক্যাম্পেনারদের নিয়ে এসেও ভাজপার সমাবেশে ভিড় হচ্ছে না। দেওয়াল লিখন স্পষ্ট, জঙ্গলমহল বয়কট করছে ভাজপাকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মোদীর সভার আগে কতদূর মাঠ ভরানো যাবে তা নিয়ে ঘোরতর সংশয়ে ভাজপা নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার ভাঙ্গড়ার নবকুঞ্জ ময়দানে জনসভা রয়েছে মোদির। 


ইতিমধ্যে জোর কদমে চলছে মঞ্চ বাধার কাজ।  তিনটি ছাউনি দেওয়া প্যান্ডেল রয়েছে। সভা মঞ্চের একটি থাকছে মুল মঞ্চ। সেখানেই থাকবেন প্রধানমন্ত্রী সহ ভাজপার কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা। দেড় কিমির বেশি দুরে হুটমুড়া হাইস্কুলের পাশে প্রধানমন্ত্রীর নামবেন বায়ুসেনার কপ্টারে। সেখানেই তৈরি করা হয়েছে হ্যালিপ্যাড গ্রাউন্ড। মোটের ওপর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হলেও জঙ্গলমহলের মানুষকে কতদূর সমাবেশ মুখো করা যাবে তা নিয়ে সংশয়ে ভাজপা নেতৃত্ব। 


পুরুলিয়া ভাজপার অন্দরমহলের খবর, জেলার বিভিন্ন বুথ থেকে যে রিপোর্ট আসছে তাতে রক্তচাপ আরো বাড়ছে। বিভিন্ন বুথ থেকে সমাবেশ ভরানোর জন্য যে পরিমাণ কর্মী সমর্থকদের নিয়ে আসতে বলা হয়েছে তারা অনেকেই তার কাছাকাছিও যেতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফলে কিভাবে প্রধানমন্ত্রীর সামনে মুখ রক্ষা হবে তা নিয়ে চিন্তায় ভাজপা। বিশেষ করে যেভাবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এর একাধিক জনসভায় দৃশ্যত লোক হয়নি তা নিয়ে বেজায় চিন্তায় নেতৃত্ব। অস্বস্তিতে রয়েছে তা মেনে নিয়েছেন পুরুলিয়ার সাংসদ।


 পুরুলিয়ার সাংসদ জোতির্ময় সিং মাহাতো বলেন, “ সভায় কত লোক হবে তা এখনই বলা মুশকিল।" জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী যে মাঠে জনসভা করেছিলেন সেই মাঠের চেয়ে অনেকটাই ছোট মাঠে সভা করবেন মোদি। সেখান পাঁচ থেকে সাত হাজারে মতো লোক ধরে মেরেকেটে। সেই মাঠও যদি ভাজপা ভরাতে না পারে তাহলে তাদের আর নির্বাচনে লড়া উচিৎ নয়।' সব মিলিয়ে মোদির সভার আগে লোক জোটানো নিয়ে চরম আতান্তরে ভাজপা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.