সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 500 নেতাকর্মীর - The News Lion

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 500 নেতাকর্মীর

 


দি নিউজ লায়নঃ   নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় শক্তি বাড়ল তৃণমূলের। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 500 নেতাকর্মী। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের মাইসোরা এলাকার সিপিআই এম নেতা জামসেদ আলি তার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করেন।


এদিন পাঁশকুড়া ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়ির দলীয় কার্যালয়ে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তিনি।এছাড়াও ছিলেন পাঁশকুড়া এলাকার তৃণমূল নেত্রী কাউন্সিলার সুমনা মহাপাত্র।এদিন সৌমেন বাবু জানান, জামসেদ  প্রায় ৫০০ কর্মী নিয়ে যোগদান করলেন।তিনি দীর্ঘদিনের বাম নেতা। বেশকিছু বছর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও ছিলেন।


সবমিলিয়ে জামসেদ বাবুর যোগদানে তৃণমূল ভোটের সময় বাড়তি অক্সিজেন পেল। দলত্যাগী সিপিএম নেতাকর্মীদের অভিযোগ সিপিএম আদর্শচ্যুত হয়েছে যেভাবে ভাইজানের সঙ্গে নীতি-আদর্শের দল হাত মিলিয়েছে তা তারা মন থেকে মেনে নিতে পারেননি তাই তৃণমূলে যোগ দিয়ে বাংলায় বিভেদকামী শক্তিকে রুখতে মমতাকে সমর্থন করলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.