তাজমহলে বোমাতঙ্ক, তড়িঘড়ি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হল পর্যটকদের
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার সকালে আগ্রার তাজমহলে বোমের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সকাল সাড়ে নটা নাগাত পুলিশের কাছে ফোন করে জানায় ঐতিহাসিক এই স্মৃতিসৌধের ভিতরে বোমা রয়েছে। এই খবর পাওয়া মাত্রই বন্ধ করে দেওয়া হয় তাজমহলের সমস্ত দরজা। তাড়াতাড়ি দর্শনার্থীদের বের করে দেওয়া হয়।
মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পাশাপাশি পৌঁছে যায় বোম নিস্ক্রিয় কর্মীরাও। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশ জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল, আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশকর্মীরা।

Post a Comment