শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাংবাদিক বৈঠক - The News Lion

শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাংবাদিক বৈঠক

 


দি নিউজ লায়নঃ   বুধবার অনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ২০২১ প্রকাশ করা হয়েছে। এরপর বৃহস্পতিবার হাওড়া সদরে দলীয় প্রার্থীরা এক সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ওই ইস্তাহার প্রকাশ করেন। 


এরপর শুক্রবার থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রভিত্তিক সাংবাদিক বৈঠক করে দিদির ১০ অঙ্গীকার প্রকাশ কর্মসূচী নিয়েছে তৃণমূল। এই কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার সন্ধ্যায় হাওড়ার দলের শিবপুর কেন্দ্র কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রে দলের প্রার্থী মনোজ তিওয়ারি, তৃণমূল নেতা চন্দন কান্তি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.