হয় মরবো নয় জিতবো দৃঢ় প্রতিজ্ঞ গৌতম - The News Lion

হয় মরবো নয় জিতবো দৃঢ় প্রতিজ্ঞ গৌতম

 


দি নিউজ লায়নঃ   হয় মরবো নয় জিতবো দৃঢ় প্রতিজ্ঞ গৌতম। এবারের নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতির আসরে দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে শিলিগুড়ির এক রাজনৈতিক সমাবেশ থেকে বিজেপি আরএসএসের ভয়াবহতাকে একহাত করে নয় জিত হবে নতুবা মৃত্যু চ্যালেঞ্জ ছুড়লেন গৌতম দেব। রবিবার শিলিগুড়ি কাঞ্চনঝঙ্ঘা স্টেডিয়ামের হলঘরে তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমাবেশে দলীয় নেতৃত্বদের সঙ্গে শিলিগুড়ির তিন বিধানসভা ও ডাবগ্রাম ফুলবাড়ির তৃনমূল প্রার্থী গৌতম দেব উপস্থিত হন। সেখানে মন্তব্য রাখতে গিয়েই দার্জিলিং জেলা তৃণমূলের অভিভাবক গৌতম দেব সরাসরি সাম্প্রদায়িক দল বিজেপি ও আরএসএসের ভয়াবহ দিক তুলে নির্বাচনমুখী লড়াইয়ের ময়দানে নামার নির্দেশ দেন। 


তিনি বলেন শিক্ষকদের নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আসতে হবে। অভিভাবকদের শিক্ষকেরা বোঝালে তার অনুকূল প্রভাব পড়বে। মনে রাখতে হবে এটা বিচ্ছিন্ন প্রার্থীদের নির্মাচন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রতিদ্বন্দ্বী তাকে জয়যুক্ত করতে হবে। তিনি গেরুয়া শিবিরকে নিশানায় রেখে বলেন এখনও সেভাবে দিল্লির কার্পেট বোম্বিং শুরু হয়নি কিছুদিনের মধ্যে শুরু হবে।তাদের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নেতৃত্বরা অলিগলি ঘুরে বেড়াচ্ছে। কিছুদিনের মধ্যেই। মহল্লায় মহল্লায় আরএসএস সঙ্ঘ রংধারিরা ঘুরে বেড়াচ্ছে তারা ধর্ম সাম্প্রদায়িকতার নামে মানুষের মগজধোলাই করে ভুল পথে চালিত করছে।  তৃনমূল নেত্রীকে বারবার আঘাত করে এলিমেনেটেড করার চেষ্টা চলছে। গৌতম দেব এদিন সাফ নির্দেশ দেন এই সময়টা দলীয় কর্মীদের ঘরে বসে থাকার সময় নেই। তিনি বলেন আমি জানি আমার কেন্দ্রের অবস্থা। 


গত একমাসে আমি নিজ বিধানসভা এলাকায়  ২০০কিমি হেঁটেছি।নির্বাচনকে কাউন্টডাউনে রেখে তিনি জানান শেষ একমাস আরও ব্যাপকহারে মানুষের কাছে পৌঁছবো। হয় মরবো নয় জিতবো।আমার কেন্দ্র আমি গুছিয়ে নিচ্ছি।নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের অনেক আগে থেকেই জনসংযোগে নিজ বিধানসভা এলাকায় মানুষের নিয়মিত দরজায় গিয়ে হাজির হয়েছেন গৌতম দেব। তাই নির্বাচন এগিয়ে আসার সঙ্গেই স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী তিনি। এদিন তিনি বলেন

এত উন্নয়ন হয়েছে এই সমাজিক সুরক্ষার পৌঁছেছে ঘরে ঘরে। মানুষের ওপর ভর করেই আমরা জিতবো। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা তৃণমূলের কোনো ভয় নেই। এই একটা মাস যুদ্ধে নামুন। একটা মাস ব্যক্তিগত বিষয়, অভিমান ভুলে নিজেদের সেরাটা দিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.