তৃণমূলের পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা ডোমজুড়ে - The News Lion

তৃণমূলের পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা ডোমজুড়ে

 


দি নিউজ লায়নঃ   ভোটের আগে তৃণমূল নেত্রী ও দলীয় প্রার্থীর সমর্থনে পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুরে। অভিযোগ, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী সীতানাথ ঘোষ এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ও ব্যানার ছেঁড়া হয় রাতের অন্ধকারে।


 তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ডোমজুড় থানাতেও অভিযোগ জানানো হয়েছে। যদিও বিজেপির দাবি, বিরোধী দলের পোস্টার ব্যানার ছেঁড়ার সংস্কৃতি তাদের নেই। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.