খড়গপুর থেকে বাংলার আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দি নিউজ লায়নঃ এবার বাংলায় আসল পরিবর্তন হবে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বি এন আর ময়দানে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় এর সমর্থনে এক নির্বাচনী জনসভায় এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি আরও বলেন আপনারা সত্তর বছরের অনেক কে সময় দিয়েছেন। আমাদের পাঁচ বছরে সময় দিন, আমরা সত্তর বছরের সমস্ত ক্ষতি মিটিয়ে ফেলব। একবার সেবা করার সময় দিন দেখুন আমরা কীভাবে আসল পরিবর্তন করতে পারি।ওরা বলছে খেলা হবে ।কিন্তু আজ পুরো বাংলা বলছে পশ্চিম বাংলায় খেলা শেষ হবে ।এ ভাবে শনিবার তৃণমূল সরকারকে আক্রমণ করলেন তিনি।গতকাল রাতে হোয়াটসঅ্যাপ ট্যুইটার ইনস্টাগ্রাম প্রভৃতি সোশ্যাল মিডিয়া দশ টা থেকে দশ টা পঞ্চান্ন মিনিট সময়ের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল ।সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বাংলার সরকারকে কটাক্ষ করে বলেন এখানে পঞ্চাশ পঞ্চান্ন বছর বিকাশই বন্ধ হয়ে গিয়েছে,বিশ্বাস হারিয়ে গেছে ,স্বপ্ন হারিয়ে গেছে আমি আপনাদের অবস্থা বুঝতে পেরেছি।
শনিবার খড়্গপুরের জনসভায় এসে এভাবে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিধানসভা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একাধিক দেবদেবীর নাম ও মনীষীদের নাম করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের গৌরব আইটি ও রেলের কোথাও তার ভাষণে তিনি তুলে ধরেন। সেইসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে তিনি বলেন ভয় হামলা কে দূরে রেখে মাটি কামড়ে পড়ে আছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মতো নেতা বিজেপি দলে রয়েছে। তাই আগামী দিনে ক্ষমতায় এলে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করা হবে ।বাংলায় শিক্ষার উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করা হবে ।কিন্তু কেন্দু পাতা বিক্রি করতে গেলে কাট মানি দিতে হয় বলে তিনি অভিযোগ করেন। বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দিদি। বিজেপি ক্ষমতায় আসলে সমস্ত কিছু তার জবাব দেওয়া হবে ।
বিজেপি চায় সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস। দিদির পাঠশালায় সিলেবাস হচ্ছে তোলাবাজি ,কাটমানি, সিন্ডিকেট । দিদির পার্টি হল নির্মমতার পার্টি ।উন্নয়নের সমস্ত কাজে বাধা দিচ্ছে মমতা সরকার। ভোটের জন্য রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় ।স্থানীয় ভাষায় লেখাপড়ায় জোর দেওয়া হবে বলে তিনি জানান। দশ বছর এর তিনি হিসাব চান। আম্ফান রেশনের চাল সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তার তিনি হিসাব চান। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়ন হবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে, দুর্নীতি বন্ধ হবে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৯ জন বিজেপি দলের প্রার্থী ।শুধু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে দোষারোপ করা ছাড়া তাঁর ভাষণে আর কিছুই ছিল না। কেন্দ্র সরকার গত সাত বছর কি কাজ করেছে সেটা তার ভাষণে শোনা যায়নি বলে অনেকেই মন্তব্য করেন। তবে খড়গোপুর এর ইন্দাএলাকায় যেভাবে রাস্তা ঘিরে জনসভায় তাঁকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার ফলে শনিবার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তাই প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ক্ষুব্দ খড়গপুর শহরের মানুষ।

Post a Comment