বাড়িতে হানা দিয়ে ৬ টি তাজা বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশI - The News Lion

বাড়িতে হানা দিয়ে ৬ টি তাজা বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশI

 


দি নিউজ লায়নঃ  গোপন সূত্রে খবর পেয়ে এক বাড়িতে হানা দিয়ে ৬ টি তাজা বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশI শনিবার দুপুরে কুলতলি থানার ওসি অর্ধেন্দু দে সরকারের নেতৃত্বে থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হানা দেয় পয়তারহাট এলাকায় I 


সেখানে সাদ্দাম সর্দারের বাড়ি ঘিরে তল্লাশি শুরু করা হলে বাড়ি লাগোয়া একটি চালা ঘর থেকে ৬ টি তাজা বোমা,একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় I যদিও পুলিশ আসার আগেই সাকরেদদের নিয়ে বাড়ি ছেড়ে চম্পট দেয় I ওই বাড়ি থেকে উদ্ধার ২ লক্ষ টাকা ও প্রচুর খেলার তাস I

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.