জেলায় ১৯০০০ হাজার বয়স্কদের ব্যালটে ভোট দানের ব্যবস্থা - The News Lion

জেলায় ১৯০০০ হাজার বয়স্কদের ব্যালটে ভোট দানের ব্যবস্থা

 


দি নিউজ লায়নঃ    জেলায় ১৯০০০ হাজার বয়স্কদের ব্যালটে ভোট দানের ব্যবস্থা। পূর্ব বিধানসভা ও লোকসভায় ভোটদানের গড় কম থাকা বুথ চিহ্নিত করে ভোতদাতাদের উৎসাহ প্রদান। মঙ্গলবার দার্জিলিং জেলায় শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক পরিকাঠামো ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন জেলা নির্বাচনী আধিকারিক শশাঙ্ক শেঠীর নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিক ও পুলিশ কমিশনার ডিপি সিং। জেলার অতিরিক্ত ৩০৬টি বুথ সহ মোট ১৭১৯টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে শিলিগুড়ি সর্বাধিক ভোটগ্রহণ কেন্দ্র ভিত্তিক বুথ গুলিতে এদিন নির্দিষ্ট রুট তৈরি করে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন কমিশনের কর্মীরা।


 জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক জানান রুট ম্যাপ করে খতিয়ে দেখা হচ্ছে একাধিক বুথ। সর্বাধিক সংখ্যক ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেসমস্ত বুথগুলির পরিকাঠামো খতিয়ে দেখছি। ডিসিআইসি কেন্দ্র ও ওয়ার হাউসও পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান পূর্ব লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময়তে যে সমস্ত বুথে গড় ভোটদানের সংখ্যা কম ছিল সেসব বুথগুলিতে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি  করা হচ্ছে। সেক্ষেত্রে নিয়মিত রুট ম্যাপ তৈরি করে সচেতনতা প্রচার চালানোর পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলে বোঝানোর কাজ চলছে। সংবেদনশীল বুথ ভিত্তিক ম্যাপ তৈরি করে প্রতিদিন   ৮-১০টি বুথ এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে এবারে করোনা নিয়মাবলীকে নজরে রেখে ৮০বছরের বয়সের উর্দ্ধে ব্যক্তিবর্গের ক্ষেত্রে ব্যালটে  ফরম্যাট ১২ ফর্মে তাদের ভোটদান করার আবেদন সংগ্রহ করার কাজও শুরু হয়েছে।


 ইতিমধ্যেই জেলা ভিত্তিক সেই বয়সসীমার পরিসংখ্যান তৈরির কাজ শেষ করেছে জেলা প্রশাসন। এই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক শশাঙ্ক শেঠি বলেন ১৯০০০বয়স্ক ৮০বছর বয়সের ঊর্ধ্বের ভোটার রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে ব্যালটে ভোটগ্রহনের ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে অনেকে বুথে গিয়ে ভোটদানের আগ্রহ প্রকাশ করছেন। পুলিশ কমিশনার ডিপি সিং বলেন নিরাপত্তা জনিত বিষয়টি নিয়ে এসএসবি বিএসএফের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে সিসি ক্যামেরা ওয়ের কাস্টিং থাকবে, মাইক্রো অবজার্ভর রয়েছেন। পুলিশের কাছে যেভাবে নির্দেশ আসছে সেভাবে বাহিনী দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.