রায়দিঘীর লোকালয়ে কুমির - The News Lion

রায়দিঘীর লোকালয়ে কুমির

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন মনি নদীর অল্প জলে একটি কুমির ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার রাধাকান্তপুর অঞ্চলের আটেশ্বরতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আটেশ্বরতলা এলাকায় মনি নদীর অল্প জলে এদিন সন্ধ্যায় একটি কুমির ভাসতে দেখে স্থানীয় মানুষজন।সেই খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।যাতে রাতের অন্ধকারে কোন গৃহস্থে ঢুকে পড়তে না পারে কুমিরটি।সেইজন্য স্থানীয় মানুষই জাল নিয়ে ধরে ফেলে চার ফুট লম্বা কুমিরটিকে এবং কুমিরটি তুলে নিয়ে চলে আসে স্থানীয় বিদ্যা সাগরপুর প্রাইমারি স্কুল মাঠে। 


এদিকে এলাকা জুড়ে কুমির ধরা পড়ার খবর চাউর হয়ে যেতেই বহু মানুষ কুমিরটিকে দেখতে ভিড় জমায় Iঅনেকেই আবার চাক্ষুস দেখা কুমিরটির ছবি মোবাইল বন্দী করে রাখে Iআর এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী এবং বন দফতরের বনকর্মীরা।বনকর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে কুমিরটি সুস্থ আছে।পুলিশ ও বন দফতর জানান একটি প্রায় চার ফুট লম্বা কুমির উদ্ধার করা হয়েছে।কিভাবে কুমিরটি এখানে এল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।তবে কুমিরটি বর্তমানে সুস্থ আছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.