পুরনিগমের ব্যর্থতার মাশুল দিতে পুলিশের নির্দেশে শিলিগুড়ির যানজট সমস্যা মেটাতে ময়দানে নামলো তৃনমূল কোঅর্ডিনেটর
দি নিউজ লায়নঃ পুরনিগমের ব্যর্থতার মাশুল দিতে পুলিশের নির্দেশে শিলিগুড়ির যানজট সমস্যা মেটাতে ময়দানে নামলো তৃনমূল কোঅর্ডিনেটর। শিলিগুড়িতে যানজটের নাকাল দশার জন্য বারংবার শিলিগুড়ি পুরনিগমের শহরের অপরিকল্পিত পরিকল্পনা ও ব্যর্থতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শহরবাসী।তবে তারপরও কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি পাঁচ বছরের ও অতিরিক্ত সময়ে অশোক সেনা প্রধানের নেতৃত্বে শিলিগুড়ি বাম বোর্ড চালিত পুরনিগম। দীর্ঘ সময় ধরে ১১ও ১২নাম্বার ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকায় সোনার কারিগরি ব্যাবসায়ি ও ওষুধের পাইকার ব্যবসা ঘাঁটি হওয়ায় জেরে দিনভর কয়েক হাজার বাইক স্কুটার গাড়ি এলাকায় রাস্তার ওপর পার্কিং করা থাকে।
যার জেরে শহরের বিধান মার্কেট ও হিলকার্ট রোডের মধ্যে সংযোগকারী এলাকার এই রাস্তায় যানজটে কবলে রাস্তা চলা দুষ্কর হয়ে ওঠে আম সাধারনের। একাধিকবার পুরনিগমের কাছে গ্রীন পুলিশ চেয়ে সুবিন্যস্ত পার্কিঙয়ের দাবি জানালেও ঘাস ফুল শিবিরের কথায় আমোল দেননি প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্য। সম্প্রতি বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় হিল কার্ট রোডের ক্ষুদিরামপল্লি রোড দিয়ে ওই রাস্তা ধরে দমকল পৌছতে পারেনি। এরপরই শিলিগুড়ি পুলিশের তরফে কড়া নির্দেশ দেওয়া হয় সত্ত্বর ওই এলাকায় সুবিন্যস্ত পার্কিংয়ের ব্যবস্তা করে রাস্তা স্বাভাবিক গতিতে যানচলাচলের উপযোগী করতে হবে। পুলিশের নির্দেশের পরই ওই এলাকার ব্যবসায়ীদের নিয়ে সোমবার বৈঠক করেন ১২নাম্বার ওয়ার্ডের তৃনমূল কো অর্ডিনেটর নান্টু পাল। তিনি জানান রজনীবাগানের হিলকার্ট রোড থেকে বিধানরোডের সংযোগকারী রাস্তাটিকে পুলিশ কমিশনারের নির্দেশে ওয়ান ওয়ে করা হচ্ছে।
সেখান দিয়ে হিলাকার্ট রোড থেকে বিধানরোডে যাওয়া যাবে কিন্তু সেই রাস্তা ব্যবহার করে কেউ হিলকার্ট রোদে আসতে পারবে না।পাশাপাশি ক্ষুদিরামপল্লী এলাকার সংযোগকারী রাস্তা দিয়ে হিলকার্টরোড থেকে শুধুমাত্র বিধানরোডে যাওয়া যাবে। এদিন সোনা ও ওষুধ ব্যবসায়ি ৪ জন ওয়ার্ড কমিটির২ জন ও বিধানরোড ব্যবসায়ি সমিতির সেক্রেটারি বাবলু তালুকদারের তত্ত্বাবধানে সাতজনের একটি কমিটি গঠন করা হয়। নান্টু পাল জানান এই কমিটি সমস্ত ব্যবসায়ী ও ওই চত্ত্বরে থাকা দোকানের কর্মীদের বাইক বা স্কুটারগুলি চিহ্নিত করে স্টিকার লাগিয়ে একটি লাইন করে সুবিন্যস্ত ভাবে রাখবে। ক্রেতা বা বাইরের কেউ এলাকায় গাড়ি পার্কিং করতে পারবে না। এই কাজে ব্যবসায়ি সমিতির তরফে সিকিউরিটি নিয়োগ করা হবে। এই পুরো বিষয়টি ব্যবসায়ী সমিতিই দেখবে। শুক্রবার ট্যাফিক পুলিশ ও শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে নিয়মাবলিগুলি কার্যকরী করা হবে।ট্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে এলাকা পর্যবেক্ষনের জন্য ও নির্বাচনে আগে দুস্কৃতি দৌরাত্বের বিষয়টিকে নজরে রেখে সিসি ক্যামেরা লাগানো হবে।

Post a Comment