খড়্গপুরে নাকা চেকিং চালিয়ে কেন্দ্রীয় বাহিনী উদ্ধার করলো নগদ ৭ লক্ষ টাকা
দি নিউজ লায়নঃ সোমবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এর কৌশল্যার কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নাকা চেকিং এর কাজ করে।নাকা চেকিং চলাকালীনই তিনটে গাড়ি থেকে প্রায় সাত লক্ষ টাকা উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কিসের টাকা কোথাকার টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যেই খড়্গপুর এর কৌশল্যা পুলিশ ফাঁড়িতে গাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে যাওয়া হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ওই পুলিশ ফাঁড়িতে গিয়েছেন এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেট ,কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। খড়্গপুর টাউন থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে । এর আগেও নির্বাচনের আগে একাধিক গাড়িতে প্রচুর টাকা উদ্ধার করেছিল খড়্গপুর টাউন থানার পুলিশ । তবে এবার নির্বাচনের দিন ঘোষণার পর এই প্রথম খড়গপুর থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়।
Post a Comment