মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার প্রতিবাদে তৃণমূলের মৌন মিছিল হুগলির চুঁচুড়ায়
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর হামলার ঘটনার প্রতিবাদে হুগলি জেলার চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার প্রতিবাদ মিছিল বের করে ব্যান্ডেল মোড় থেকে। যার নেতৃত্বে ছিলেন চুঁচুড়া পৌরসভার প্রশাসক গৌরী কান্ত মুখার্জি,প্রাক্তন উপ পৌরপ্রধান অমিয় রায় সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন অমিয় রায় বলেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর নন্দীগ্রামে হামলা চালানো হয়েছে তা লজ্জাজনক ঘটনা। এর আগেও প্রধানমন্ত্রী বলেছেন নন্দীগ্রামে গেলে তার গাড়ি দুর্ঘটনা হবে।
এমনকি সাংসদ লকেট চ্যাটার্জি মুখ্যমন্ত্রী কে দেখতে গেলে সেই পরিপ্রেক্ষিতে বলেন তিনি দেখতে গেছেন ভালো ।তবে মুখে এক কথা আর কাজে অন্য কথা। তবে আমরা এই মৌন মিছিল এর মাধ্যমে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই বিজেপির এই কার্যকলাপ।তিনি আরও বলেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই ঘটনার জবাব বাংলার মানুষ বিজেপিকে দেবে। বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করবে।
বাংলায় শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেই সঙ্গে নন্দীগ্রামের ঘটনার জন্য সরাসরি তিনি শুভেন্দু অধিকারী কে দায়ী করেন। তিনি বলেন নব্য বিজেপি নেতা এখন উৎপাত করছে। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাবে না ।কারণ বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে না ,আর রামরাজত্ব হবে না। বাংলায় মমতা ব্যানার্জি তৃতীয়বার জন্য মুখ্যমন্ত্রী হবেন ।
Post a Comment