মমতার উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের মৌন মিছিল - The News Lion

মমতার উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের মৌন মিছিল

 


দি নিউজ লায়নঃ     মমতার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় মৌন মিছিলে তৃণমূলের দক্ষিণ এবং উত্তর বঙ্গের সমস্ত জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার এর মৌন মিছিলে শামিল হন। দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে ছাড়াও হাওড়া হুগলি নদীয়া সহ সমস্ত জেলাতেই প্রতিবাদ মিছিল হয়। হাওড়াতে প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় মৌন মিছিলের ডাক দেওয়া হয়। মধ্য হাওড়ায় এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। 


তিনি বলেন, মমতার উপর এই আক্রমণের ঘটনায় প্রমাণিত নির্বাচনে ভয়ংকর আক্রমণের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনকে বানচাল করতে এটা করা হয়েছে। এর প্রতিবাদে আজ সারা রাজ্যেই মৌন মিছিল হচ্ছে। আমরাও মৌন মিছিল করছি। ভাজপার তরফ থেকে ভয় দেখানো হচ্ছে। টাকার লোভ দেখানো হচ্ছে। নানা প্রলোভন দেখানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, ইবি সিবিআই দেখানো হচ্ছে। কিন্তু এসব করে কিছু লাভ হবেনা। এদিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর  ওপরে হামলার প্রতিবাদে হাওড়ার বালিতেও মৌন মিছিল হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুক্রবার বালিতে বেলুড়ের লালবাবা কলেজের সামনে থেকে শুরু হয় ওই মিছিল। শেষ হয় বালিখালে এসে।


 শুক্রবার সকালে প্রথম উলুবেড়িয়ায় আসেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বসু  মৌন মিছিলে অংশ নেন । বিদেশ বসুর সঙ্গে মিছিলে পা মেলান উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। নন্দীগ্রামে মমতার উপর হামলার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বন্ধুমহল প্রাঙ্গণ থেকে ক্যানিং বাজার পর্যন্ত ক্যানিং-১ ব্লক তৃণমূল   মৌন প্রতিবাদ মিছিল করে।এদিন তৃণমূল কর্মীরা সমর্থকরা মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার জানায়।


তৃণমূলের মৌন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ তথা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিষ চক্রবর্তী,ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। শুক্রবার  নদিয়ার কৃষ্ণনগরে পালিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের মৌন মিছিল। এদিন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় এর নেতৃত্বে কৃষ্ণনগর শহরে এই মিছিল  হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.