পদ্মফুল মুছে দেবো জোড়া ফুলে ভোট দেবো খেলা হবে খেলা হবে এই মাটিতে খেলা হবে উত্তরপাড়া কেন্দ্রের প্রচারে গিয়ে বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের সমর্থনে ভোট প্রচারে এসে স্লোগান দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। পাশাপাশি তিনি বলেন বিজেপিকে ঘৃণা করুন এবং সিপিএম কে একটিও ভোট নয়। কারণ সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না সিপিএম যদি ক্ষমতায় আসে তাহলে ৩৪ বছরের অপশাসন ফিরে আসবে।
সোমবার সকাল বেলায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক কে নিয়ে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন্নগর পৌরসভার বেশকিছু ওয়ার্ডে কয়েক কিলোমিটার রাস্তা মিছিল করার পর আবার কাঞ্চন মল্লিক এর সমর্থনে সাংসদ কল্যাণ ব্যানার্জি উত্তরপাড়ার কাঠাল বাগান মোড় ও গৌরী সিনেমাহলের সামনে জি টি রোড এর পাশে সভা করেন। যেখানে প্রার্থী কাঞ্চন মল্লিক সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ওই সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন পদ্মফুল মুছে দেবো, জোড়া ফুলে ভোট দেবো, খেলা হবে খেলা হবে। তিনি তার ভাষণে বলেন আগামী দোসরা মে খেলা হবে।
তাই এখন থেকেই তার পদ্ধতি আমরা শুরু করে দিয়েছি তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে দেখতে হবে ।বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। বাংলার মানুষ মমতার পাশে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক কে জোড়া ফুলে ভোট দিয়ে মানুষ আশীর্বাদ করবেন । তিনি বলেন আপনারা দিদির পাশে থাকুন দিদি আপনাদের পাশে রয়েছে । উন্নয়নের জন্য আপনাদের ভাবতে হবেনা।দিদি উন্নয়ন আপনাদের দুয়ারে পৌঁছে দেবেন।

Post a Comment