সোনারপুরের রাস্তা থেকে মোবাইল ছিনতাই - The News Lion

সোনারপুরের রাস্তা থেকে মোবাইল ছিনতাই

 


দি নিউজ লায়নঃ  দিন-দুপুরে ব্যস্ত রাস্তার উপর থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ  পরগনা সোনারপুর থানার নিশ্চিন্তপুর এলাকায়।  বিষয়টি সোনারপুর থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন ছাত্রী সুস্মিতা ঘোষ। সোমবার বিকালে ওই ছাত্রী যখন টিউশনি পড়তে যাচ্ছিল তখনই তার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয় বাইরে থাকা দুই যুবক।


 প্রত্যক্ষদর্শী এক অটোচালক অটো নিয়ে কিছুক্ষণ ধাওয়া করলেও বাইকে থাকা ছিনতাইবাজ ওই যুবকদেরকে আটকাতে পারেনি। ছিনতাই বাজরা দ্রুত গাড়ি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।এরপর ওই ছাত্রী সোনারপুর থানা তে লিখিত অভিযোগ জানান। কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি ওই ফোনের মাধ্যমে অনলাইনে পড়াশোনা করতাম। ফোনটি ছিনতাই হয়ে  যাওয়ার কারণে খুব সমস্যা পড়েছি। আর্থিক অবস্থা খুব খারাপ থাকার কারণে এখনই মোবাইল কেনা সম্ভব নয়। কি করে পড়াশোনা চালাবো বুঝতে পারছিনা।ওই ছাত্রী এবং প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে দুই যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.