নদিয়া জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রের তথ্য
দি নিউজ লায়নঃ
১। পলাশীপাড়া
পলাশীপাড়া কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বামেদের মধ্যে জোর লড়াই হয়। যদিও শেষ হাসি হাসেন তৃণমূল প্রার্থী তাপস কুমার সাহা। ৮২ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের এস.এম. সাদিকে তিনি ৫৫৫৯ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এবারও শাসকদলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি বাম-কংগ্রেস জোট। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপিও।
২। নাকাশিপাড়া
নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নাকাশিপাড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্লোল খান। ৮৮ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের তন্ময় গঙ্গোপাধ্যায়কে গত বিধানসভা নির্বাচনে ৬ হাজার ২৫০ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন কল্লোল খান।
৩। কালীগঞ্জ
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোর টক্কর হয়েছিল। তবে গতবার এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী। গত বিধানভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৮৫ হাজার ১২৫। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৮৩ হাজার ৮৯৮ ভোট। এবারও জোরদার একটা লড়াই দেখার অপেক্ষা।
৪।চাপড়া
চাপড়া কেন্দ্রে ২০১৬ সালের বিধানসবা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান। গত বিধানসবা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ৮৯ হাজার ৫৫৬ ভোট। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা বাম প্রার্থী পেয়েছিলেন ৭৬ হাজারের কিছু বেশি ভোট। গতবার ১৩ হাজার ৪৬৩ ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন রকুবানুর রহমান। তৃতীয় স্থানে থাকা বিজেপির ঝুলিতে গতবার এই কেন্দ্র থেকে গিয়েছিল প্রায় ১৫ হাজার ভোট।
৫। কৃষ্ণনগর
উত্তর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয় তৃণমূল। তৃণমূল প্রার্থী অবনীমোহন জোয়ারদারের প্রাপ্ত ভোট ছিল ৮২ হাজার ৮৬৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অসীম কুমার সাহাকে প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন তিনি। এই কেন্দ্রে গতবার তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী প্রায় ২৭ হাজার ভোট পেয়েছিলেন। Bjp is planing to move their rath through shirakole area ফাইল ছবি।
৬। নবদ্বীপ
নবদ্বীপ কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল। তৃণমূলের পুণ্ডরীকাক্ষ সাহা গত নির্বাচনে এই কেন্দ্রে ১ লক্ষ ২ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের সুমিত বিশ্বাসকে ৩৫ হাজার ৭৯৬ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। এই কেন্দ্রে বরাবরই দাপট তৃণমূলের। তবে এবার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপিও। ভোট কাটাকাটির অঙ্কে এবার নবদ্বীপ কেন্দ্র থেকে শেষ হাসি কে হাসে সেটাই দেখার।
৭। কৃষ্ণনগর
দক্ষিণ ২০১৬ সালের বিধানসবা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী উজ্জল বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮০ হাজার ৭১১। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে প্রায় ১৩ হাজার ভোটে হারিয়ে দিয়েছিলেন তিনি। গতবার এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২২ হাজার ৮৫০ ভোট।
৮। চাকদহ
চাকদহ বিধানসভা কেন্দ্রটি রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয় তৃণমূল। তৃণমূল প্রার্থী গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৯৪ হাজার ২৪১ ভোট পেয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের বিশ্বনাথ গুপ্তকে তিনি ২৩ হাজার ৬৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী এই কেন্দ্রে গত বিধানসভা ভোটে পেয়েছিলেন ১৬ হাজারের কিছু বেশি ভোট।
৯। করিমপুর
২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের সমরেন্দ্রনাথ ঘোষকে ১৫ হাজার ৯৮৯ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন মহুয়া। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৯৮৯। অন্যদিকে, বাম প্রার্থী পেয়েছিলেন ৭৫ হাজার ভোট। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২৩ হাজার ৩০২ ভোট।
১০। তেহট্ট
তেহট্ট বিধানসভা কেন্দ্রটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের গৌরীশঙ্কর দত্ত। গতবার ৮০ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের রঞ্জিত মণ্ডলকে ১৭ হাজার ৩৯৬ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। তবে এবার এই কেন্দ্রে বিজেপির সংগঠন পোক্ত হয়েছে। যদিও তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারবে বা আদৌ পারবে কিনা তা সময় বলবে।
১১। কল্যাণী
কল্যাণী বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল। তৃণমূলের রমেন্দ্র নাথ বিশ্বাস পেয়েছিলেন ৯৫ হাজার ৭৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অলোকেশ দাসকে তিনি ২৬ হাজার ৯৫ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ১৫ হাজার ৭১০ ভোট।
১২। হরিণঘাটা
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার এই বিধানসভা কেন্দ্রেও জয়ধ্বজা ওড়ে তৃণমূলের। তৃণমূল প্রার্থী নীলিমা নাগ গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে ৭৩ হাজার ১৮১ ভোট পেয়েছিলেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অজয় দাসকে গতবার ২১ হাজার ৩৪৯ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন। হরিণঘাটা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১৫ হাজার ৭৯৩ ভোট।
১৩। শান্তিপুর গতবার শান্তিপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দিয়েছেন। এলাকায় সাংগঠনিক শক্তি বেড়েছে বিজেপির। অন্যদিকে, বাম-কংগ্রেস জোটও শক্তি বাড়িয়েছে। পিছিনে নেই শাসকদলও। সাংগঠনিক ফাঁকফোকর মেরামত করে জেরাদার টক্কর দেওয়ার চেষ্টা শাসক তৃণমূলের। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শান্তিপুর কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল ১,০৩,৫৬৬ ভোট। দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৮৪ হাজার ৭৮ ভোট।
.১৪। রানাঘাট উত্তর-পশ্চিম
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী শঙ্কর সিং৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৯ হাজার ৬০৭৷ দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের পার্থসারথি চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৮৬ হাজার ১৮৭ ভোট। তৃতীয় স্থানে থেকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১০ হাজার ২২৫ ভোট। তবে এবার শঙ্কর সিং যোগ দিয়েছেন তৃণমূলে। এই কেন্দ্রে এবার ভোটের হিসেবে অনেক ওলোট-পালোট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
১৫। কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র বরাবরই শক্ত ঘাটি তৃণমূলের। ২০১৬ সালের বিধানসবা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের সত্যজিৎ বিশ্বাস ১ লক্ষ ১৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের মৃণাল বিশ্বাসকে প্রায় ৪৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল প্রায় ১৮ হাজার ভোট।
.১৬। রানাঘাট উত্তর-পূর্ব রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রেও দাপট রয়েছে তৃণমূলের। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার ৯৩ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা সিপিএমের বাবুসোনা সরকার ৭৮ হাজার ২৪৩ ভোট পেয়েছিলেন। গতবার এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ১৫ হাজার ৪৬৭ ভোট।
১৭। রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয় পায় সিপিএম। ১ লক্ষ ৪ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আবিররঞ্জন বিশ্বাসকে গত বিধানসভা ভোটে তিনি হারিয়েছিলেন ১৭ হাজার ২৫৩ ভোটের ব্যবধানে। এই কেন্দ্রে গতবার তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ১৮ হাজার ১১৪ ভোট।
Post a Comment