বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, হেমন্ত সরেন - The News Lion

বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, হেমন্ত সরেন

 


দি নিউজ লায়নঃ    বাংলার বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম সার্কাস ময়দানে এসে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন প্রকাশ্য সমাবেশ করে ঘোষণা করেছিলেন বাংলার বিধানসভা নির্বাচনে 40 টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী দেবে ।তিনি ঘোষণা করেছিলেন ঝাড়খন্ড সীমান্তবর্তী বিশেষ করে ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ,বিনপুর, বান্দোয়ান সহ একাধিক আসনে প্রার্থী  দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু নির্বাচন যখন সামনে তখন তিনি ঘোষণা করলেন বিজেপিকে উৎখাত করার জন্য তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন।


 পশ্চিমবাংলার কোন আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়াই করবে না। শনিবার ঝাড়খন্ডের রাজধানী রাঁচি তে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তৃণমূল কংগ্রেস কে সমর্থন করবে ।কোন আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়াই করবে না। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সরেন এর পুত্র হেমন্ত সরেন বলেন যেভাবে ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। 


সেই ভাবেই বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। হেমন্ত সরেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করায় তাকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা শালবনির তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন সাম্প্রদায়িক দল বিজেপি কে রুখতে হেমন্ত সরেন যে সিদ্ধান্ত নিয়েছে তা  খুব ভালো সিদ্ধান্ত।তাই তিনি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার  নেতা হেমন্ত সরেন কে তৃনমূলের পাশে দাঁড়ানোর জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.