মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে আগমনের শুভ ক্ষনেই নিজ নিজ বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ছেন জেলার সমতলের তৃনমূল প্রার্থীরা - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে আগমনের শুভ ক্ষনেই নিজ নিজ বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ছেন জেলার সমতলের তৃনমূল প্রার্থীরা


দি নিউজ লায়ন,     স্বচ্ছ ভাবমূর্তির উচ্চ শিক্ষিত বিবেচককে দার্জিলিং জেলা সমতলের দায়িত্ব দিতে চান তৃনমূল সুপ্রিমো। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর সেই ভাবনার ওপরই শিলমোহর পড়লো।শনিবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে আগমনের শুভ ক্ষনেই নিজ নিজ বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ছেন জেলার সমতলের তৃনমূল প্রার্থীরা। এদিন দার্জিলিং জেলা সমতলের শিলিগুড়ি বিধানসভা সহ মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা, ফাঁসীদেওয়া কেন্দ্রের প্রার্থী তালিকায় উঠে এসেছে একেবারে নতুন মুখ। শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সুবিবেচক নতুন মুখই দলের হয়ে এবারে লড়বে। সেক্ষেত্রে শিলিগুড়ি প্রার্থী হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তজাতিক সম্পর্কের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র।


 তিনি বালুরঘাটের বাসিন্দা। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে সমাজের জন্য কাজ করতে চাই। দলীয় কাজে নেমে তিনি যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ডিনের পদ থেকে অব্যাহতি নিতে চলেছেন। তবে অধ্যাপনার কাজ করে যাবেন তিনি। এদিকে শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার নির্বাচিত প্রার্থী হিসেবে তৃতীয় বার গৌতম দেবের নাম ঘোষণা করেন জননেত্রী। তার নিবিড় জনসংযোগ, স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকার ব্যাপক উন্নয়ন সাধনের ক্ষেত্রে তার কাজের ওপর নির্ভর করেই মূলত এই বিধানসভা কেন্দ্রে তার প্রার্থী পদ অপরিবর্তিত রেখেছেন জননেত্রী। মন্ত্রী হিসেবেও নিজ কর্মদক্ষতার পরিচয় সর্বদা দিয়েছেন তিনি। তার পর্যটনমন্ত্রী থাকার সময় উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রে নয়া অধ্যায় জুড়েছে। 


এদিনও সকালে জনসংযোগ সেরে নাম ঘোষণার পর বিকেল নাগাদ নিজ বিধানসভা কেন্দ্রে উত্তরকন্যা সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনে নামেন তিনি। তিনি বলেন নিবিড় ভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রয়েছে। এলাকার মানুষের আর্তি দেখে অনুভব করছি যে মানুষ আরও কাছে টানতে চাইছে। আমার কাছ থেকে মানুষ আরো অনেক পেতে চায়। এদিকে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে সদ্য বিজেপি ছেড়ে তৃনমূলে আসা প্রাক্তন সেনা আধিকারিক নলিনী রঞ্জন রায়কে প্রার্থী হিসেবে পছন্দ করেছেন নেত্রী। এক্ষেত্রে প্রাক্তন সেনা কর্মীর দায়িত্বশীলতা ও স্বচ্ছ ভাবমূর্তির ওপরই নজর দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব বলেই মনে করা হচ্ছে। নলিনী বাবু বলেন দিদি আমার ওপর ভরসা করেছে কেন্দ্রে বিপুল ভোটে জয় এনে এই আসন উপহার দেব তাকে।


 এদিকে তার নাম ঘোষণার পরই এলাকাবাসীদের মধ্যে তুমুল উৎসাহ চোখে পড়ে। সময় বিলম্ব না করে শনিবার থেকে নিজ বিধানসভায় ঝাঁপিয়ে পড়ছেন তৃনমূল প্রার্থী বলেও জানান তিনি।ফাঁসীদেওয়ার ক্ষেত্রে দক্ষ ও  অভিজ্ঞ তৃনমূল নেতা পূর্ব বিধায়ক ছোটন কিসকুর ওপরই আস্থার প্রমান দেয় দল। দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি বলেন দল যা সিদ্ধান্ত নিয়েছে তার অনুসরণ করে একনিষ্ঠ সৈনিকের ভূমিকায় লড়বো আমরা। ২৯৪টি আসনে একটাই মুখ সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

এদিন ফাঁসীদেওয়া কেন্দ্রে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। রাজগঞ্জে সদ্যপ্রাক্তন বিধায়ককে পুনরায় প্রার্থী করার এলাকায় সমর্থকদের খুশীর জোয়ার আছড়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.