দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা আসনের দু'টি কেন্দ্রে এবার নতুন মুখ উঠে এল
দি নিউজ লায়ন, দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা আসনের দু'টি কেন্দ্রে এবার নতুন মুখ উঠে এল। বালুরঘাট বিধানসভা আসনে শেখর দাশগুপ্ত এবং তপন বিধানসভা আসনে কল্পনা কিস্কু। বালুরঘাটের প্রার্থী শেখর দাশগুপ্ত শহরবাসীর কাছে বিশিষ্ট আইনজীবী ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই পরিচিত। মুখ্যমন্ত্রীর পছন্দের নতুন মুখগুলি এবারের ভোটে বাজিমাত করবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে, কুমারগঞ্জ বিধানসভা আসনে গতবারের জয়ী প্রার্থী তোরাফ হোসেন মণ্ডলকেই ফের প্রার্থী করা হয়েছে। গত লোকসভা নির্বাচনে কুমারগঞ্জ থেকেই তৃণমূল ভালো লিড পেয়েছিল। এলাকার মানুষের কাছে খুব ভালোভাবেই তিনি পরিচিত। এদিকে, তপন বিধানসভা কেন্দ্রের এবার গতবারের জয়ী প্রার্থী তথা উত্তরবঙ্গের রাষ্ট্রীয় প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদাকে এবার টিকিট দেওয়া হয়নি। একইভাবে বালুরঘাটের বিধানসভা ভোটের গতবারের পরাজিত শঙ্কর চক্রবর্তীকেও টিকিট দেওয়া হয়নি। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখর দাশগুপ্ত বলেন, দল আমাকে নির্বাচিত করেছে।
তাতে ভালো লাগছে। তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছে। সেই দিক থেকে বিবেচনা করে মানুষ এই সরকার তথা আমাকেই আশীর্বাদ করবে। তৃণমূল জেলা সভাপতি তথা গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দাস বলেন, আজকে মুখ্যমন্ত্রী জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। তাই আমরা কোমর বেঁধে ভোট ময়দানে নিয়ে পড়ছি। নতুনদের হয়ত দল সুযোগ দিয়েছে এবং পুরনো সিনিওর নেতৃত্বের যারা রয়েছে, তাদের হয়ত দল নিশ্চয়ই অন্য কোন কাজের দায়িত্বে রাখবেন।

Post a Comment