গোসাবায় বিজেপির প্রার্থীর সমর্থনের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কন্ঠে উন্নয়নের বার্তা - The News Lion

গোসাবায় বিজেপির প্রার্থীর সমর্থনের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কন্ঠে উন্নয়নের বার্তা

 


দি নিউজ লায়ন;  এই বাংলা সারা দেশের স্বাধীনতা এনেছিল। কিন্তু আজ ভ্রষ্টাচার, দুর্নীতি, অনুপ্রবেশের বাংলা তৈরী হয়েছে। দীপাঞ্চলের মানুষের জন্য পানীয় জল, নতুন সেতু তৈরী করা হবে। সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরী করা হবে। আমফানের পর মোদি ১০ হাজার কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা ক্ষতিগ্রস্ত মানুষ পায়নি। ভাইপোর সিন্ডিকেট সব লুটে নিয়েছে। বিজেপি ক্ষমতায় এসে সিট গঠন করে দুর্নীতির তদন্ত হবে। প্রত্যেককে জেল খাটিয়ে ছাড়ব। মৎস্যজীবীদের জন্য বছরে ৬ হাজার টাকা ও ৩ লক্ষ টাকার বীমা করা দেওয়া হবে। 


এক সালের মধ্যে সুন্দরবন জেলা ঘোষণা করা হবে। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মেলা হিসেবে তুলে ধরা হবে। মোদি ১১৫টি প্রকল্প দিয়েছেন। আর দিদি ১১৫টি দুর্নীতি করেছে। প্রত্যেক শরনার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে। মহিলাদের চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। প্রত্যেক মহিলার সরকারি বাসে বিনা টিকিটে যাতায়াত করবেন। বিধবা ভাতা এক হাজার থেকে বেড়ে ৩ হাজার হবে। দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। আর মোদি উন্নয়ন চাইছেন। বাংলায় গুন্ডারাজ খতম হবে। এবার নির্ভয়ে ভোট দিন। কোন গুন্ডা আটকাতে পারবে না।


দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার কাছারি মাঠে বিজেপির  জনসভায় এ কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা অমিত শাহ। গোসাবার প্রার্থী চিত্ত প্রামাণিক ও বাসন্তীর প্রার্থী রমেশ মাঝির সমর্থনে ছিল এই সভা।এদিকে এদিনের সভায়,তেমন ভাবে সাড়া পড়লো না।প্রায় ফাঁকা ময়দানে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.